সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

‘মেসি থাকতে চেয়েছিল, সে খুশি নয়’

নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২১ ৮:২৫ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

এক বছর আগে নিজেই বলেছিলেন, চলে যাচ্ছি। কিন্তু পরিস্থিতির কারণে পারেননি। এর মধ্যে ক্লাবে আসে অনেক পরিবর্তন। ততদিনে মনও বদলায় লিওনেল মেসির। তাই নতুন ঠিকানা না খুঁজে বার্সেলোনাতেই থেকে যেতে চেয়েছিলেন ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড়। শেষ পর্যন্ত সেটি না হওয়ায় ক্লাব প্রধান হুয়ান লাপোর্তা জানালেন, খুশি নন মেসি।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বার্সেলোনায় থাকছেন না মেসি। পরদিন শুক্রবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান লাপোর্তা।
“লিও থাকতে চেয়েছিল এবং (তা সম্ভব না হওয়ায়) সে খুশি নয়। আমাদের সবার চাওয়া ছিল, সে থাকবে। কিন্তু এখন আমাদের মতো সেও বাস্তবতার সম্মুখীন। আমি তাকে ও তার পরিবারকে শুভকামনা জানাই। বার্সা তার বাড়ি।”
বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগাসহ রেকর্ড ৩৫টি শিরোপা জয়ী মেসিকে আগামী মৌসুমে দেখা যাবে নতুন জার্সিতে, নতুন দলে। কোথায় যাবেন মেসি?
গণমাধ্যমে জোর গুঞ্জন, দলটি হতে পারে পিএসজি। এরই মধ্যে নাকি তারা সরাসরি মেসির সঙ্গে যোগোযোগও শুরু করেছে। এ বিষয়ে লাপোর্তা অবশ্য কিছু বলতে চাইলেন না। ঘুরে ফিরে তার কথায় শুধু হতাশায় ফুটে উঠল।
“আমি খুব করে চেয়েছিলাম, মেসি বার্সেলোনাতেই থাকবে। এখন কী হবে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। (তার প্রতি পিএসজির আগ্রহের) বিষয়ে আমি নিশ্চিত কিছু জানি না। তবে সবসময়ই তো বলা হচ্ছিল, অনেক দল তাকে পেতে চায়।”
বার্সেলোনায় আর্জেন্টাইন তারকার দীর্ঘ পথচলা শেষ হয়েছে। কঠিন সত্যটা উপলব্ধি করতে পারছেন লাপোর্তা। তার মতে, সময় হয়েছে ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড়কে শ্রদ্ধা জানানোর।
ক্লাবকে যিনি এত এত সাফল্য এনে দিয়েছেন, যে জার্সি পরে লিখেছেন কত না সাফল্যমোড়া গল্প, তাকে কীভাবে শ্রদ্ধা জানানো যায়? প্রশ্নটা যেন নিজেকেই করলেন লাপোর্তা। বললেন, সে যেভাবে চায়।
“লিও এখানে চমৎকার এক লেগ্যাসি রেখে গেল। ক্লাবের ইতিহাসে সে সবচেয়ে সফল খেলোয়াড়, ক্লাবের ইতিহাসে সে অসাধারণ একটি চিহ্ন রেখে গেল। এখন পর্যন্ত সেরা।”
“মেসি যেভাবে চায় সেভাবেই তাকে ট্রিবিউট দেওয়া হবে। তাকে আমরা প্রতিটা দিন শ্রদ্ধা জানাব, তার প্রতিটা কাজের জন্য। এখন যে অবস্থায় আছি, তা আমরা বুঝতে পারছি এবং সেটাই বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। বার্সায় মেসির যে সম্মান প্রাপ্য, তাই দেওয়া হবে বলে আশা করছি।”
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পা রাখা মেসির ২০০৪ সালে মূল দলে অভিষেক হয়। এরপর থেকে ক্রমেই তিনি হয়ে ওঠেন দলের মধ্যমণি, সাফল্যের নায়ক। সময়ের পরিক্রমায় মেসি হয়ে উঠেছিলেন ক্লাবের সবচেয়ে বড় বিজ্ঞাপন। মেসিবিহীন বার্সেলোনাকে কল্পনাই করা যেত না।
উল্টো ভাবনার শুরু হয়েছিল গত বছর অগাস্টে। বলা যায়, একরকম অভিমান করেই চলে যেতে চেয়েছিলেন তিনি। পরবর্তীতে চুক্তির মারপ্যাচে পড়ে রয়ে যান ইচ্ছের বিরুদ্ধে। আর এবার ঠিক উল্টো অবস্থা, থাকতে চেয়েও পারলেন না।
চুক্তির মেয়াদ শেষে গত ১ জুলাই ফ্রি এজেন্ট হয়ে যান মেসি। তবে নতুন চুক্তিতে পুরনো ঠিকানায় ফিরতে রাজি ছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোয় চুক্তিপত্র লেখাও হয়ে গিয়েছিল, বাকি ছিল শুধু মেসির স্বাক্ষরের। কিন্তু লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) মারপ্যাচে তা আর সম্ভব হয়নি।

Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক
নতুন পাসপোর্ট-এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার আবেদন
লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, জব্দ হানিফ-এসপি ট্রাভেলস

আর্কাইভ

আরও পড়ুন

গ্রাসিয়াস লিও

দোষী হলে শুধু জরিমানা নয়, ম্যানচেস্টারের কঠোর শাস্তি চান সাবেক চেয়ারম্যান

নতুন কুঁড়িতে অংশ নিতে নিবন্ধনে শীর্ষে চট্টগ্রাম

আবারও হ্যাটট্রিক হাফিনিয়ার, বার্সেলোনার টানা সপ্তম জয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?