সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

ভয়কে জয় করে টিকা নিচ্ছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২২ ১১:০৫ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ঘড়িতে তখন সকাল আটটা বেজে ১০ মিনিট। মুখ গোমরা করে এক আত্মীয়ের হাত ধরে স্কুলে এসেছে সাত বছরের প্রাপ্তি দাশ গুপ্তা শ্রীপূর্ণা। করোনা টিকা নিতে স্কুলে এসেছে সে। সে চিটাগং গ্রামার স্কুলের কেজি টুয়ের ছাত্রী। তারও আগে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী সবাই নীল রংয়ের টি-শার্ট, নেভী ব্লু প্যান্ট, সাদা জুতো, মুখে মাস্ক পরে অভিভাবকের সাথে বসে আছে টিকা নিতে। অন্যদিকে শিক্ষকরাও টিকাদান কর্মসূচিতে বাচ্চাদের সামলাতে ব্যস্ত সময় পার করছেন।
এর ঠিক ২০ মিনিট পর টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথমে এক ছাত্রীর নাম ডাকা হলে বাবার হাত ধরে সে টিকা দেওয়ার আসনে বসে পড়ে। দায়িত্বরত স্বাস্থ্যকর্মী যখনই ইনজেকশন বের করলেন তখনই কেঁেদ উঠলেন ওই শিক্ষার্থী। এ সময় বাবা তাকে মাথায় হাত বুলিয়ে এবং শিক্ষক-সহপাঠীরা সাহস জোগাচ্ছিলেন। কয়েক সেকেন্ড পর টিকা দেওয়ার পর্বও শেষ হলো। এভাবে একে একে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। তবে অন্য শিক্ষার্থীরা বেশ নির্ভয়েই টিকা নিয়েছে। তাদের মধ্যে ছিলো না কোনো ভয়।
কয়েকদিন ধরে টিকা নেওয়া কারো কোনো উপর্সগ দেখা দিয়েছে কিনা জিজ্ঞেস করা হলে চিটাগং গ্রামার স্কুলের প্রধান মানবসম্পদ কর্মকর্তা হামিদা খান মুণি বলেন, আমাদের স্কুলে ২৫ আগস্ট থেকে ৫ থেকে ১১ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কারোর মধ্যে সাংঘাতিক উপসর্গ দেখা যায়নি। তবে কিছু শিক্ষার্থীদের সামান্য জ্বর এবং কাঁধে ব্যাথা দেখা গিয়েছে। বিশ্রামের পর সে ব্যাথাও সেরেছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেলো ভিন্ন চিত্র। প্রথম দিকে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী লাইন ধরে একে একে টিকা নিচ্ছে। দুয়েক জন বাদে কারোই মা বাবাই সাথে নেই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা একে অপরের সাথে আড্ডা দিতে ব্যস্ত। টিকা দিতে ভয় করছে কিনা জিজ্ঞেস করলে সজোরে সবাই চিৎকার করে বলে উঠে ‘না ভয় করছে না’।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজ জানান, আমরা প্রথমে প্রত্যেক শ্রেণিক্ষকে টিকাদানের গুরুত্ব সর্ম্পকে শিক্ষার্থীদের অবহিত করি। ভয় তাড়াতে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিই। সেটাই দারুণভাবে কাজে লেগেছে, ফলে শিক্ষার্থীরা নির্ভয়ে টিকা নিতে আগ্রহী হয়ে উঠে। শিক্ষার্থীদের করোনা টিকা নিয়ে উপসর্গ দেখা দিয়েছে, আজ পর্যন্ত এমন অভিযোগ জমা পড়েনি।
টিকার উপসর্গ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আওতায় টিকা দেওয়ার তথ্যগুলো এখন আমাদের না থাকায় বলতে পারছি না। বাকিগুলোতে শিশুদের জ্বর বা অন্যান্য সাইড ইফেক্ট হয়েছে এমন তথ্য আমরা এখনো পায়নি। টিকা দেওয়া হয়েছে মাত্র ৩ দিন, আরও দুয়েক দিন পর আমরা এ ব্যাপারে পরিষ্কার বলতে পারবো।
গত চারদিনে মোট কত শিশুকে টিকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, চসিকের আওতাধীন রির্পোটগুলো হাতে না পাওয়ায় সঠিক সংখ্যাটা বলতে পারছি না। আজ (গতকাল) রিপোর্ট পেলে সোমবার সকালে আমরা বলতে পারবো। তবে উদ্বোধনের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২দিনে আমরা প্রায় ১৭ হাজারের অধিক শিশুকে টিকা প্রদান করেছি।
উল্লেখ্য, ২৪ আগস্ট (বুধবার) নগরীর মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয় এ কার্যক্রম। উদ্বোধন করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। নগরীতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাঝে ফাইজারের তৈরি এ বিশেষ টিকা দেওয়া হচ্ছে। ১৪ দিনের এ কার্যক্রমে টিকা দেওয়া হবে ৪ লাখের বেশি শিশুকে। প্রথম ১২ দিন বিভিন্ন স্কুলে ও বাকি দুদিন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৬৪টি টিম টিকা প্রদানে কাজ করে যাচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Ad image
ছড়া ও কবিতা
জোনাকির হারিয়ে যাওয়া আলো
মনে আছে লিলিপুটদের কথা?
পিকুর চোখে নতুন পৃথিবী
নেদারল্যান্ডস থেকে ৪৬ বছর পর মালুমঘাটের জন্মদাতা মা-বাবার খোঁজে সেলিনা
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
বিপ্লব উদ্যানে বসছে ৪০০ টনের জাতীয় পতাকা
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

আর্কাইভ

আরও পড়ুন

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়া করিডোরে যুক্ত হতে চায় না বাংলাদেশ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?