সুপ্রভাত ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ফ্রিডম ডে উপলক্ষে ভারতের নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনারারি কনসুল মো. সোলায়মান আলম শেঠকে সম্মাননা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দক্ষিণ আফ্রিকান হাই কমিশনের উদ্যোগে স্থানীয় তাজ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রিপাবলিক অব সাউথ আফ্রিকার পক্ষ থেকে সেদেশের পরাস্ট্রমন্ত্রী রোনাল্ড রামোলা (এমপি) সোলায়মান শেঠকে বেস্ট ডিপ্লোমেট সম্মাননা প্রদান করেন।
দক্ষিণ আফ্রিকার পররাস্ট্রমন্ত্রী অনারারি কনসুল সোলায়মান শেঠের দীর্ঘ ১২ বছর বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কনস্যুলেট সেবা প্রদান করার জন্য প্রশাংসা করেন। বিশেষ করে সদ্য নিয়োগপ্রাপ্ত হাইকমিশনার প্রফেসর অনিল শুকলালের ক্রেডিন্সিয়াল প্রোগ্রামে নিরলস সাপোর্ট দেওয়া এবং আন্তরিকভাবে উপস্থিত থেকে ক্রেডিন্সিয়াল অনুষ্ঠান সফলভাবে শেষ করার জন্য ধন্যবাদ জানানো হয়।
এ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নতুন দিল্লীর কুটনৈতিকবৃন্দ এবং ক্রিকেটের কালজয়ী কিংবদন্তি জনটি রুটস্।
সংক্ষিপ্ত বৈঠকে অনারারি কনসুল সোলায়মান আলম শেঠ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলাদেশে বিগত বার বছরের কূটনৈতিক কার্য বিবরণী পেশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক সম্পর্ক সমন্বয় ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্যে অনারারি কনসুল এবং ডেপুটি ডিরেক্টর কাজী মাহমুদসহ সকলকে অভিনন্দন জানানো হয়।



















































