সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

ইকরামুল নামের এক দর্শক গ্র্যান্ড স্ট্যান্ডে বসে গতকাল (দ্বিতীয় দিন) ম্যাচটি দেখেছেন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর মাঠ ছাড়তে ছাড়তে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই দর্শক বলছিলেন, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দেখে তৃপ্তি নিয়ে বাড়ি ফেরা যাবে এটা ছিল কল্পনাতীত।’ ইকরামুলের মতো বিস্মিত হয়েছেন অনেকেই। মিরপুরের সবুজ উইকেটে বাংলাদেশের ক্রিকেটাররা আফগানিস্তানের বিপক্ষে প্রতিটি সেশনেই দাপট দেখিয়েছেন। স্বাগতিকদের দাপটে আফগান ক্রিকেটারদের অবস্থা যেন উত্তাল কোনও সাগরে পতিত হয়েছেন! ৬৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫ রানে হারিয়েছে দুই উইকেট। সফরকারীদের জিততে হলে আগামী দুই দিনে করতে হবে ৮ উইকেটে ৬১৭ রান।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এত রান চেজ করে জেতার রেকর্ড নেই। এমনকি টাইমলেস টেস্টের যত পরিসংখ্যান পাওয়া গেছে সেখানেও বিশাল রান চেজ করে জয়ের নজির নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের লক্ষ্য চেজ করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের দেওয়া ৬৬২ রান চেজ করে জেতা মানে নতুন ইতিহাস তৈরি করা। কিন্তু বাস্তবে এমন কিছু এক কথায় অসম্ভব! মিরপুরে ২০৯ রান চেজ করে জেতার ইতিহাস আছে। সেখানে ৬৬২ রান টপকানো মানে রসদ ছাড়া হিমালয়ের চূড়ায় ওঠা।

২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে হারের পর ঢাকা টেস্ট নিয়ে বাংলাদেশ সতর্ক ছিল। বিশেষ করে কেমন উইকেটে হবে এই টেস্ট। শেষ পর্যন্ত পেসবান্ধব সবুজ উইকেটে ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়। ভয় ছিল নিজেদের পরিকল্পনায় না আবার হোঁচট খেতে হয়। শেষ পর্যন্ত নিজেদের পরিকল্পনায় সফল হয়েছে বাংলাদেশ। টেস্টের প্রতিটি সেশনেই ছিল লাল-সবুজের আধিপত্য। প্রথম দিনে দাপট দেখিয়ে ৭৯ ওভারে বাংলাদেশ তুলে ফেলে ৩৬২ রান। শান্ত তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয় দিন সকালে কিছুটা হোঁচট খেলেও বল হাতেও দেখায় আধিপত্য। আফগানিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান তুলে শেষ করে দ্বিতীয় দিন। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় ৩৭০ রান।

সমর্থকরা অপেক্ষায় ছিলেন কত দূরে গিয়ে বাংলাদেশ তাদের ইনিংস সমাপ্ত করে। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক লিটন দাস। ততক্ষণে ২৬ ইনিংস পর সেঞ্চুরি খরা কাটিয়ে আপন মহিমায় ফিরেছেন মুমিনুল হক। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নিতে বাহারি সব শট খেলে ভক্তদের আনন্দ দিতে কার্পণ্য করেননি তিনি। মুমিনুলের হতে পারতো এটাই শেষ টেস্ট! কেননা, লম্বা সময় ধরেই ব্যাটে রান নেই তার। গত ২৬ ইনিংসের মধ্যে মাত্র দুবার হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন। বাকি ইনিংসগুলোর বেশিরভাগই ছিল সিঙ্গেল ডিজিট। এমন অবস্থায় খাদের কিনারাতেই ছিলেন বাঁহাতি ব্যাটার। ১৪৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ১২১ রানে অপরাজিত থেকেছেন।

এদিকে, নাজমুল হোসেন শান্তও মুমিনুলকে পাশে রেখে রেকর্ড ছুঁয়েছেন। টানা দুই ইনিংসে সেঞ্চুরি তুলে মুমিনুলের পাশে বসেছেন তিনি। সাবেক অধিনায়ক কাছ থেকে শান্তর নান্দনিক এই ইনিংসের উদযাপন দেখেছেন। ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মুমিনুল হকও করেছিলেন দুই ইনিংসে ১৭৬ ও ১০৫। এবার তার একক কৃতিত্বে শান্ত ভাগ বসিয়েছেন। আগের ম্যাচে ১৪৬ রানে থামা শান্ত শুক্রবার থেমেছেন ১২৪ রানে।

শান্তর পর মুশফিক ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। ৩ বলে ১ ছক্কায় ৮ রান করে আউট হয়েছেন। মুশফিক আউট হওয়ার পর অধিনায়ক লিটন ও মুমিনুল মিলে উপহার দেন অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটি। আগের ম্যাচে ৯ রানে আউট হওয়া লিটন খেলেছেন ৬৬ রানের ইনিংস। মুমিনুল-লিটনের এই জুটির ওপর দাঁড়িয়েই বাংলাদেশ রেকর্ড ৬৬২ রানের লক্ষ্য আফগানিস্তানকে। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লিড দিয়েছিল বাংলাদেশ। খবর বাংলাট্রিবিউন।

এরপর তো বিশাল রান পাহাড় দেখে শুরুতেই ভেঙে পড়ে আফগানিস্তানের টপ অর্ডার। ফিরেছেন দুই ওপেনার। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৪৫ রানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে সফরকারী দল। তাতে আফগানিস্তানের ‘সলিল সমাধি’ এখন কেবল সময়ের হাতে বন্দি। তৃতীয় দিন শেষে টেস্টের যা অবস্থা, তাতে বাংলাদেশ দল আগাম উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছে। দিনশেষে ৬১৭ রান এগিয়ে থাকার পর তো এমনটাই হওয়ার কথা।

Ad image
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!

আর্কাইভ

আরও পড়ুন

গ্রাসিয়াস লিও

দোষী হলে শুধু জরিমানা নয়, ম্যানচেস্টারের কঠোর শাস্তি চান সাবেক চেয়ারম্যান

নতুন কুঁড়িতে অংশ নিতে নিবন্ধনে শীর্ষে চট্টগ্রাম

আবারও হ্যাটট্রিক হাফিনিয়ার, বার্সেলোনার টানা সপ্তম জয়

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?