সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিএমপি কমিশনারের

চট্টগ্রামে গরুর ব্যবসার বিকাশ

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

শুরুটা হয়েছিল ২০১৫ সালের দিকে চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারগুলোর দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সন্তানদের শখের বসে খামার করার মধ্য দিয়ে। সেসময় দুধ ও মাংসের জন্য গবাদিপশুর খামার গড়ে তোলাকে খুব বড় কোনো বিজনেস মডেল হিসেবে দেখা হতো না। কিন্তু সময়ের সাথে সাথে অনেককিছুই বদলে গিয়েছে, গত আট বছরে প্রচুর কর্পোরেট পুরুষেরা এই ব্যবসার দিকে ঝুঁকেছেন এবং হাজার হাজার গরু লালন পালন করছেন; বিশেষ করে ঈদুল আজহা থাকে তাদের প্রধান লক্ষ্য।

এই যেমন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এম এ ছালামের সন্তান ওয়াসিফ আহমেদের কথাই ধরা যাক। ২০১৬ সালে স্রেফ শখের বসে চারটি গরু দিয়ে শুরু করেন খামার। সেসময় ১৯ বছর বয়সী ওয়াসিফের শুরু করা এশিয়ান অ্যাগ্রো’তে চলতি বছরে প্রস্তুত করা হয়েছে ১২০টি কোরবানিযোগ্য পশু।

শুধু ওয়াসিফ নন, বিত্তশালী পরিবারের বহু তরুণ এখন গবাদিপশুর খামারের ব্যবসা নিয়ে নানা এক্সপেরিমেন্ট করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে চট্টগ্রামভিত্তিক বিভিন্ন শিল্প গ্রুপের সন্তান ও তরুণ উদ্যোক্তারা গড়ে তুলেছেন ৬০টির বেশি অ্যাগ্রো ফার্ম। প্রবাসী ও উচ্চবিত্ত পরিবারগুলোর চাহিদা মাথায় রেখে এসব খামারে গরু মোটাতাজা করা হয়। এবার ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে প্রায় ১০ হাজার ‘হেভিওয়েট’ গরু। আড়াই লাখ থেকে ১৫ লাখ টাকা দামের গরুও মিলছে কর্পোরেট এই খামারগুলোতে। খবর বিটিএস’র। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টিকে গ্রুপের তরুণ পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা মার্শাল এক সময় শখের বসে গড়ে তুলেছিলেন টিকে এগ্রো। খামারটি বর্তমানে পরিণত হয়েছে কোরবানিযোগ্য পশুর তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। চলতি বছর এই খামারে মোটাতাজা করা হয়েছে শাহিওয়াল, ফ্রিজিয়ান ও ক্রস ফ্রিজিয়ান জাতের ২০০টি গরু।

হাসনাত মোহাম্মদ আবু ওবায়দা মার্শাল বলেন, ‘আমাদের খামারের গরুগুলোকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে লালন-পালন করা হয়। ক্রেতারা নিজেরা এসেই দেখতে পান, গরুকে কি ধরনের খাবার দেয়া হচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত দাম রাখা হয়না। তাই আমাদের খামারের প্রতি ক্রেতাদের আস্থা তৈরি হয়েছে। যারা একবার আমাদের থেকে কোরবানির জন্য পশু কেনেন, তারা প্রতিবছরই গরুর জন্য আমাদের কাছে আসেন।’ তরুণ এই উদ্যোক্তা বলেন, ‘আমাদের খামারে সর্বোচ্চ সাড়ে আট লাখ টাকা দামের গরু রয়েছে। খামার থেকেই আমরা কোরবানি জন্য পশু বিক্রি করে থাকি, কখনো বাজারে নিয়ে যাওয়া লাগেনা। ইতোমধ্যে খামারের ৩০ শতাংশ পশু বিক্রি হয়ে গেছে।’

বিজিএমইএ’র সহ-সভাপতি ও আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরীর করোনা মহামারিতে পোশাক কারখানার পাশেই ৩০ কাঠা জায়গা নিয়ে গড়ে তোলেন গরুর খামার ‘ইউনি এগ্রো ফার্ম’। চলতি বছর খামারে ১০০টি ‘হেভিওয়েট’ গরু প্রস্তুত করেছেন তিনি।

রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘আমার খামারে সর্বনি¤œ আড়াই লাখ টাকা থেকে ১২ লাখ টাকা দামের গরু আছে। মূলত ব্যবসায়ি বন্ধু ও পরিচিতজনরাই আমাদের গ্রাহক। তাদের চাহিদা মাথায় রেখেই আমরা গরু গুলো প্রস্তুত করেছি। ইতোমধ্যেই ৪০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে।’

চট্টগ্রামের আরেকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের খামার ‘ওয়েল এগ্রো’। ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের খামারে বর্তমানে ২৫০টি গরু রয়েছে, যেখান থেকে প্রতিদিন ১ টন দুধ উৎপাদন হয়। এর পাশাপাশি খামার থেকে কোরবানির জন্যও গরু বিক্রি হচ্ছে।’

নব্বইয়ের দশকে চট্টগ্রামের অন্যতম আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিলো ওয়ার্ল্ড ট্রেডিং কর্পোরেশন। প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আবুল কালামের মৃত্যুর পর তাঁর সন্তান তানভির কামাল কর্ণফূলীর দক্ষিণ তীরে এক একর জমিতে গড়ে তোলেন ‘ওজি এগ্রো’। চলতি বছর প্রতিষ্ঠানটি কোরবানির জন্য ৫০টি গরু মোটাতাজা করেছে এবং ইতোমধ্যে ৩৭টি গরু বিক্রি হয়ে গেছে বলে জানান তানভির কামাল।

বিক্রি বেড়েছে খামারে
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রামে ছোট বড় ৩০০০ খামারে প্রস্তুত করা হয়েছে ৫০ হাজার কোরবানিযোগ্য পশু। কোনো কোনো খামারে এরই মধ্যে ৪০ থেকে ৫০ শতাংশ পশু বিক্রি হয়ে গেছে।

ক্রেতা–বিক্রেতা দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আগেভাগে বেচাকেনা হওয়া গরুগুলো ঈদ পর্যন্ত খামারেই থাকবে। ক্রেতার চাহিদার ভিত্তিতে ঈদের আগে কোরবানির পশু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে খামারেই পশু কোরবানি করে ক্রেতার কাছে মাংস পাঠানো হবে। উভয় ক্ষেত্রেই ক্রেতাকে আলাদা খরচ বহন করতে হবে। এই প্রক্রিয়ায় কোরবানির ঝক্কি অনেক কম হয় বলে জানান ক্রেতাদের কেউ কেউ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, ‘গত মঙ্গলবার (২০ জুন) থেকে চট্টগ্রাম নগর ও ১৫টি উপজেলায় পশুর হাট বসলেও খামারে পশু বিক্রি শুরু হয়েছে চলতি মাসের শুরুতে। প্রতিবছর কোরবানির শেষ মুহুর্তে এসে পশু সংকট দেখা দেয়, দামও বেড়ে যায় অনেক। তাই এই অনিশ্চয়তা থেকে বাঁচতে শহরের বাসিন্দারা আগেভাগেই কোরবানির পশু কিনে ফেলছেন। পশু কিনে কোরবানির আগ পর্যন্ত তা খামারেই রেখে দিচ্ছেন।’

হাটহাজারী এলাকার খামারি সাজ্জাদুর রহমান বলেন, ‘২০১৮ সাল থেকে কোরবানির পশু বিক্রি করে আসছি। সে সময় খামারের গরু হাটে নিয়ে বিক্রি করতে হতো। কিন্তু করোনার পর থেকে পরিস্থিতি বদলে গেছে। এখন পশু বিক্রির জন্য এখন আমাদের আর হাটে যেতে হয়না, বরং খামার থেকেই শতভাগ গরু বিক্রি হচ্ছে। এ বছর ৭৮টি গরু মোটাতাজা করেছিলাম, ইতোমধ্যে ৩৭টি বিক্রি হয়ে গেছে।’ গত মঙ্গলবার ছিল চট্টগ্রামে পশুর হাটের প্রথম দিন। বুধবারও ট্রাকে ট্রাকে গরু এসেছে চট্টগ্রামের হাটগুলোতে। তবে হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও ক্রেতার উপস্থিতি এবং বিক্রি ছিল কম।

ইজারাদাররা জানিয়েছেন, শহরের কোরবানিদাতাদের বেশিরভাগই রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে শেষ দিকেই কোরবানির পশু কেনেন। তাই ওই হিসেবে বাজার জমে উঠতে কয়েকদিন সময় লাগবে।

Ad image
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় ইউএস ট্রেড শো
শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব
ছাড়পত্র নেই, তবুও কর্ণফুলী নদীর পাড়ে ইটভাটা!
দীঘিনালায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ বিজিবি সদস্য, সিএমএইচে ভর্তি
আইআইইউসিতে বসছে গবেষক সম্মেলন, ১৮৮ গবেষণাপত্র উপস্থাপন
সবজি-মাছের দাম কমলেও চাল-ডাল-তেলে স্বস্তি নেই

আর্কাইভ

আরও পড়ুন

২০০ টাকায় আপেল, ১১০ টাকায় আদা বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস

সিমেন্স ইডিএর অনুমোদিত পরিবেশক হলো পেন্টা গ্লোবাল

এনসিটির পর সিসিটিও হারাচ্ছে সাইফ পাওয়ারটেক

প্যাসিফিক জিন্সে কী ঘটছে, বন্ধের খবরকে গুজব বলছে মালিকপক্ষ

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?