সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
ইংরেজির খাতা দেখতে চান ১১ হাজার শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন পৌনে ১ লাখ

ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ শহরে রুশ হামলা

নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
শেয়ার

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক : রুশ পররাষ্ট্রমন্ত্রী

সুপ্রভাত ডেস্ক »

ইউক্রেনে রুশ সামরিক অভিযান গড়িয়েছে ষষ্ঠ দিনে। অভিযানের শুরুর দিকে কেবল সামরিক স্থাপনাসমূহে হামলা চালালেও মঙ্গলবার থেকে কৌশলে কিছু পরিবর্তন এনেছে রুশ বাহিনী। ইউক্রেনের সব বড় শহরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী কিয়েভের একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয় উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। এছাড়া পূর্বাঞ্চলীয় শহর খারকিভসহ দেশটির প্রায় সব নগরে বোমাবর্ষণ করছে সেনারা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরু থেকে চতুর্থ দিন পর্যন্ত ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোই ছিল রুশ বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু। নগরাঞ্চল, বেসামরিক ও আবাসিক এলাকাগুলোতে হামলা করা থেকে বিরত ছিল রুশ সেনারা।
তবে মঙ্গলবার থেকে এই কৌশলে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের নগরাঞ্চল ও বেসামরিক এলাকাগুলোতেও হামলা হচ্ছে।
তবে কোনো বেসামরিক এলাকায় হামলার আগে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে রুশ সেনারা মাইকিং করছে বলেও রয়টার্সকে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষ্যদর্শী।

ইতোমধ্যে রাজধানী কিয়েভের সীমানায় অবস্থান নিয়েছে প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ সেনাবহর; তবে এখনও রাজধানীর ভেতরে প্রবেশ করেনি।
মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়, ‘রুশ বাহিনী কিয়েভের সীমানায় পৌঁছে গেছে এবং শিগগিরই সেখানকার সামরিক স্থাপনা ও কমিউনিকেশন্স ভবনগুলোতে আঘাত হানা শুরু হবে। রাজধানীবাসীকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।’
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন এবং এই ব্যাপারটিকে ঘিরে দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে গত দুই মাস রাশিয়া-ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রেখেছিল মস্কো।

কিন্তু এই কৌশল কোনো আসেনি। উপরন্তু এই দু’মাসের প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করে গেছে যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রুশ বাহিনী।
খেরসন শহর দখলের দাবি রাশিয়ার
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন দখলের নেওয়ার দাবি করেছে। বুধবার হামলার সপ্তম দিনে এই দাবি করলো রুশ বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

রাশিয়ার দাবি সত্য হলে চলমান অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনে রুশ বাহিনীর দখল করা বৃহত্তম শহর এটি। প্রায় তিন লাখ মানুষের শহর খেরসন। এটি মিকোলাইভ এবং নিউ কাখোবকা শহরের মধ্যে অবস্থিত।
এর আগে বিবিসি জানিয়েছিল, মঙ্গলবার দিবাগত রাতে খেরসনের শহরে রুশ সেনাদের অবস্থানের কথা।

শহরটির মেয়র বলেছিলেন, খেরসনের রেল স্টেশন ও বন্দর রুখ বাহিনী দখল করেছে। তিনি জানান, ইউক্রেনীয় সেনা এবং বেসামরিকসহ বহু মানুষ নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা মানুষের শহর ত্যাগ কিংবা আশ্রয় নেওয়া নিশ্চিত করার চেষ্টা করছেন।
তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ধ্বংসাত্মক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যদি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে এতে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে। এটি হবে ধ্বংসাত্মক। বুধবার তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এই খবর জানিয়েছে।
ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যদি পারমাণবিক অস্ত্র সংগ্রহ করে ফেলে সেটি হবে রাশিয়ার জন্য সত্যিকার বিপদ।

এর আগে মঙ্গলবারও রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। এটি একটি ‘সত্যিকারের বিপদ’, যার জন্য রাশিয়ার প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটির পারমাণবিক বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়ার পর পারমাণবিক অস্ত্র নিয়ে বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে বিশ্লেষকরা ইঙ্গিত দিচ্ছেন, পুতিনের এই পদক্ষেপকে ইউক্রেনে অন্য দেশগুলোকে না জড়ানোর সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এটি হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছার ইঙ্গিত নয়।

খারকিভে রাশিয়ার ছত্রীসেনাদের আক্রমণ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের উত্তরপূর্বে রাশিয়ার ছত্রীসেনারা অবতরণ করার পর শহরটির একটি সামরিক হাসপাতালে আক্রমণ চালিয়েছে বলে ইউক্রেইনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার থেকে শহরটির ওপর রুশ গোলাবর্ষণ আরও তীব্র হয়ে ওঠার পর এ আক্রমণের খবর এল বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার ভোরে (স্থানীয় সময়) খারকিভ ও আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আক্রমণ শুরু হয়। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে খারকিভের কেন্দ্রস্থলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩৫ জন আহত হয়। এই হামলা শহরের কেন্দ্রস্থলে ফ্রিডম স্কয়ারের সরকারি ভবনগুলো লক্ষ্য করে চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আকাশে নিষিদ্ধ রাশিয়ার উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের আকাশে রাশিয়ার বাণিজ্যিক ও ব্যক্তিগতসহ সব ধরনের উড়োজাহাজ নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রতিবেশী কানাডা ও ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজে নিষেধাজ্ঞা দেওয়ার পর যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নিল।
বিবিসি জানিয়েছে, এ নিষেধাজ্ঞায় রাশিয়া আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এতে দেশটির অর্থনীতি আরও চাপে পড়বে বলে বাইডেন মন্তব্য করেছেন।

রাশিয়ার লক্ষ্য আমাদের মুছে ফেলা : জেলেনস্কি

ইউক্রেনে আক্রমণের প্রথম ছয় দিনেই রাশিয়ার প্রায় ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধের সপ্তম দিন বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, রাশিয়ার লক্ষ্য হচ্ছে ইউক্রেইন ও এর ইতিহাস মুছে ফেলা।
তবে কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে ক্রেমলিন ইউক্রেইনের দখল নিতে পারবে না বলে তিনি মন্তব্য করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিয়েভে জার্মান ও তাদের ইউক্রেইনীয় সহযোগীদের হাতে ইহুদি নিধনযজ্ঞের স্মৃতি সম্বলিত স্থান বাবিন ইয়ারে রাশিয়ার হামলার প্রসঙ্গ উল্লেখ করে জেলেনস্কি বলেন, এই হামলা প্রমাণ করছে, রাশিয়ার অনেকের কাছেই আমাদের কিয়েভ পুরোপুরি বিদেশ।
‘তারা আমাদের কিয়েভ, আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। কিন্তু তাদের প্রত্যেকের উপর নির্দেশ আছে আমাদের ইতিহাস, আমাদের দেশ, আমাদের সবাইকে মুছে ফেলার,’ ভিডিওতে এমনটাই বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
জাতিসংঘ জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৩টি শিশুসহ অন্তত ১৩৬ জন নিহত হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেবে না চীন

ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ‘একতরফা’ বলে দাবি করেছে চীন। তাই দেশটি পশ্চিমাদের দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশ নেবে না।
চীনের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং বুধবার এ কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার দায়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। সবশেষ মঙ্গলবার পশ্চিমা মিত্ররা সুইফট গ্লোবাল ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম থেকে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়াও রাশিয়ার বিমান সংস্থাগুলোকে ইউরোপ ও আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট, তার ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার ৩০০ এমপির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহায়তা করার অভিযোগে বেলারুশের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব।
এ পরিস্থিতিতে বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশনের (সিবিআইআরসি) প্রধান গুও শুকিং বলেন, আমরা এই ধরনের নিষেধাজ্ঞাগুলোতে অংশ নেব না। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের কাজ অব্যাহত রাখব।

 

Ad image
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
মনজুর আহমদ আর নেই
এইচএসসিতে ফেল করেও আবেদন করা যাবে চবিতে
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
রাউজানে প্রবাসীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার-পলাতক যুবদলের দুই নেতাই বহিষ্কার
সিঙ্গারা না পেয়ে এপিকে ক্যান্টিন কর্মীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
লন্ড্রি দোকানিকে পেটালেন এনসিপি নেত্রী, আওয়ামী লীগ-সংশ্লিষ্টতায় গ্রেপ্তার দেখাল পুলিশ
আওয়ামী ‘কানেকশন’, চট্টগ্রামের এক এসপি ডিবির ‘হেফাজতে’, জব্দ দুই মোবাইল
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, চালকদের ন্যূনতম সুবিধাও দিতে নারাজ বিকডা!
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

আর্কাইভ

আরও পড়ুন

বাল্যবিবাহের হলফনামা, আইনজীবীকে আদালতের কারণ দর্শানোর নির্দেশ

‘শেখ হাসিনা সন্ত্রাসী, তাকে পাসপোর্ট-এনআইডি দেবে না সরকার’

কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে ফের দুই সপ্তাহ সময় দিল হাইকোর্ট

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?