এ মুহূর্তের সংবাদ

স্কুলের বন্ডিং অনেক স্ট্রং বন্ডিং

ক্লাব কলেজিয়েট স্পোর্টস জোনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ

ক্লাব কলেজিয়েট চিটাগং-এর ইনডোর স্পোর্টস জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও র্পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।

নিজস্ব প্রতিবেদক »

আমাদের প্রথম জীবনের যে বন্ডেজ, যা স্কুলে গড়ে ওঠে। কলেজেও বন্ডিং হয়, তবে তা লুজ বন্ডিং। স্কুলের বন্ডিং অনেক স্ট্রং বন্ডিং। কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিচারদের নাম আমরা হয়তো ভুলে বসে আছি, কিন্তু ষ্কুলের টিচারদের নাম আমরা এখনো ভুলিনি। আমি অনেক কিছু ভুলে গেছি, কিন্তু কলেজিয়েট স্কুলে আমাদের যাঁরা পড়িয়েছে সবার নাম আমার এখনো মনে আছে। ইকো সিস্টেমে থাকতে থাকতে আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। সেই অর্থে ক্লাব হচ্ছে রিফ্রেশিং একটা জায়গা। আর ক্লাব বা অ্যালমনাই যদি হয় স্কুল কেন্দ্রিক তাহলে তো কথাই নেই। প্রতিদিন মিলিত হওয়ার সুন্দর জায়গা।

---------

ক্লাব কলেজিয়েট চিটাগং-এর ইনডোর স্পোর্টস জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কথাগুলো বলেন কলেজিয়েট স্কুলের ১৯৬৪ ব্যাচের ছাত্র ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।

আজ শুক্রবার বিকেলে ক্লাব কলেজিয়েট মেম্বারদের জন্য ক্লাব হাউজে চালু করা হয় ইনডোর স্পোর্টস জোন। এই জোনে আছে পুল বোর্ড, টেবিল টেনিস, দাবা, ক্যারাম, এক্সাসাইজ সরঞ্জামসহ নানা সুবিধা।

ক্লাব কলেজিয়েট সভাপতি প্রফেসর ড. মোহীত উল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, ভঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশকে কীভাবে বের করে আনবেন অর্থমন্ত্রী হিসাবে এটা আপনার জন্য বড় চ্যালেঞ্জ। আপনি চট্টগ্রামের সন্তান, আমরা চাটগাঁইয়ারা কোন দিন ব্যাকওয়ার্ড হই নাই। মহাত্মা গান্ধী একটা কথা বলেছেন, চিটাগং টু দ্যা ফোর। সুতরাং আমরা সবসময় এগিয়ে আছি। চট্টগ্রাম কোনো সময় ব্যর্থ হয় নাই।

অনুষ্ঠানে প্রাক্তন কলেজিয়েট এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি ক্লাব কলেজিয়েট চিটাগং-এর প্রধান উপদেষ্টা হিসাবে থাকার সম্মতি জানিয়েছেন। ক্লাবের সব বিষয়ে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কিউ দিয়ে ব্রেক করছেন এইট বল পুল।