এ মুহূর্তের সংবাদ

শিল্পী ফকির আলমগীর আইসিইউতে

সুপ্রভাত ডেস্ক »

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পারিবারিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।

-advertise-

বুধবার (১৪ জুলাই) ফকির আলমগীরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রয়েছেন।