সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আমান উল্লাহ।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে গত ১০ আগস্ট ২০২৬ তারিখে তাকে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়।
মোহাম্মদ আমান উল্লাহ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) কর্মরত রয়েছেন। তিনি মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ডা. শামসুল হুদা চৌধুরীর পুত্র এবং এ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এর আগে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সভাপতি মনোনীত হওয়ায় মোহাম্মদ আমান উল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
























































