এ মুহূর্তের সংবাদ

টোল দিয়ে টানেল পেরোলেন প্রধানমন্ত্রী

টোল দিয়ে টানেল পার হচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি : ফোকাস বাংলা

নিজস্ব প্রতিবেদক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেছেন। পরে টোল দিয়ে গাড়িতে করে টানেল পার হন তিনি।

-advertise-

শনিবার দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা প্রান্তে টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৩ মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রথম যাত্রী হিসেবে সেখানে টোল দেন । এসময়ে টোল কালেক্টর ঝুমুর আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে টাকা নিয়ে রশিদ দিলে হাত তুলে তা দেখান প্রধানমন্ত্রী।

তিনি তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে রওনা দেয়।