এ মুহূর্তের সংবাদ

চট্টগ্রামে সোনালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর বিষয়ক ক্যাম্পেইন

সুপ্রভাত ডেস্ক »

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-সেন্ট্রাল, চট্টগ্রাম এর উদ্যোগে সোমবার (২৭ জুলাই) বাংলা কিউআর এর ব্যবহার সম্প্রসারণ ও নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে এক বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

-advertise-

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস, চট্টগ্রাম-নর্থ, চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মো. মুসা খাঁন এবং জেনারেল ম্যানেজার’স অফিস, চট্টগ্রাম সাউথ এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. ফোরকান। আলোচনা সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-সেন্ট্রাল, চট্টগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খোন্দকার মাজহারুল কবির|

অনুষ্ঠানে একটি আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়| এতে সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার গ্রাহকবৃন্দ তাদের উৎপাদিত নানা ধরণের পণ্য প্রদর্শন করেন| এছাড়া প্রায় শতাধিক গ্রহকের মধ্যে বাংলা কিউআর বিতরণ করা হয়।