বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
মহানগর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদেশি বন্দিদের হাইজিন কিট্স বিতরণ

আন্তর্জাতিক রেডক্রস কমিটির পারিবারিক পুনঃ যোগাযোগ স্থাপন (আরএফএল) কার্যক্রমের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদেশি বন্দিদের মাঝে হাইজিন কিট্স বিতরণ করা হয়। সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।
এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য রাশেদ খান মেনন, বিশিষ্ট সমাজসেবক মকসুদ আহম্মদ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, ডেপুটি জেলার মাজহারুল ইসলাম, ডেপুটি জেলার মো. আবু সাদ্দাত এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি

---------