মে ২০২৫ মাসে চট্টগ্রাম জেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার মোট ২০টি ঘটনা ভাওট্র্যাকার দ্বারা লিপিবদ্ধ হয়েছে, যা সারাদেশের মে মাসের মোট ঘটনার প্রায় ৬.২%। এই তথ্য ২১টি অনলাইন ও মুদ্রিত সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রাম জেলার মোট ঘটনাগুলোর প্রায় ৪০% ছিলো প্রাণঘাতী সহিংসতা এবং প্রায় ৩০% যৌন সহিংসতা সম্পর্কিত। বাকি ঘটনাগুলো শারীরিক ও অপহরণ ইত্যাদি ছিলো।
[wpdatachart id=9]
কোন্ বয়সীরা বেশি সহিংসতার শিকার
মে মাসে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ১৮ বছরের কম বয়সী নারী ও কন্যাশিশু (৫ জন)।
[wpdatachart id=10]
[wpdatatable id=21]
অপরাধীরা কোন্ বয়সী
মে মাসে চট্টগ্রাম জেলায় নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ৯ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ৬ জনের বয়স পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।
[wpdatachart id=11]
| বয়স সীমা | সংখ্যা |
| ১৮ বছরের কম | ০ |
| ১৮-২৫ বছর | ১ |
| ২৬-৩৫ বছর | ৩ |
| ৩৬-৪৫ বছর | ১ |
| ৪৬-৫৫ বছর | ০ |
সহিংসতা সবচেয়ে বেশি কোন্ কোন্ উপজেলায়
মে মাসে চট্টগ্রাম জেলায় নারীর প্রতি সহিংসতা বেশি কোন উপজেলায় অন্তত ২টি সহিংসতা ঘটেছে এমন উপজেলাগুলো চার্টে দেখানো হয়েছে
[wpdatachart id=32]
[wpdatatable id=24]
চট্টগ্রাম জেলায় মে মাসে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আনোয়ারায় (৪টি) ও পটিয়া (৩টি)। ২টি করে ঘটনা ঘটেছে মীরসরাই ও সন্ধীপ । চার্টে উল্লেখিত বাহিরে বাশখালী, চন্দনাইশ, হাটহাজারী, কর্ণফুলী, রাউজান, সদর, উখিয়া ও চাঁদগাঁও ১টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে ।
ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের অবস্থান
[wpdatachart id=13]
| আইনি অবস্থা | ঘটনার সংখ্যা |
| মামলা হয়েছে | ১৫ |
| তথ্য পাওয়া যায়নি | ৩ |
| তদন্ত চলমান | ১ |
| প্রক্রিয়াধীন | ১ |
মে মাসে চট্টগ্রাম জেলায় সংঘটিত ২০টি অপরাধের মধ্যে ১৫টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ৩টিতে আইনি পদক্ষেপ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ১টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান”এবং ১টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন” ।















































