এ মুহূর্তের সংবাদ

প্রফেসর এল এ কাদেরী আর নেই

নিজস্ব প্রতিকেদক »

দেশের প্রখ্যাত নিউরো সার্জন প্রফেসর এল এ কাদেরী আজ (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর বেসরকারী হাসপাতাল সিএসসিআরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

-advertise-

প্রফেসর এল এ কাদেরী বাংলাদেশ সোসাইটি অফ নিউরো সার্জনস (বিএসএনএস) এর সাবেক সভাপতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জরী বিভাগের প্রধান ছিলেন।

তাঁর প্রথম নামাজে জানাজা আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে বাদ আসর, দ্বিতীয় জানাজা আগামীকাল ৩০ আগস্ট সকাল ১১টায় জামিয়তুল ফালহা মসজিদ প্রাঙ্গনে এবং একই দিন বাদ আসর হাটহাজারী গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।