মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এ মুহূর্তের সংবাদ

করোনাভাইরাসে দেশে আরও ২১ জনের মৃত্যু

সুপ্রভাত ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১ জনসহ মোট চার হাজার ৮২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ১ হাজার ৬১৫ জন শনাক্তসহ মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন।

এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬১৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন।

বুধবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

---------

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪১ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।