বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
সংবাদ

উৎসবমুখর পরিবেশে সিভাসু অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

-advertise-

এই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো: আবুল কালাম, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাবেক সভাপতি মো: ইয়াছিন চৌধুরী, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাজী রোখসানা সুলতানা এবং অফিসার সমিতিরি সাধারণ সম্পাদক মো: জামাল হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অত্যন্ত প্রাণবন্ত এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় অফিসারদের দুটি টিম-ফ্যালকন একাদশ ও ঈগল একাদশ। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ফ্যালকন একাদশকে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঈগল একাদশ।

ঈগল একাদশের টিম ম্যানেজার ছিলেন অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং ফ্যালকন একাদশের টিম ম্যানেজার ছিলেন অফিসার সমিতির সাবেক সভাপতি মো: ইয়াছিন চৌধুরী।

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। এছাড়া, চ্যাম্পিয়ন এবং রানার্সআপ উভয় দলের সকল খেলোয়াড়কে প্রদান করা হয় পদক ও অন্যান্য পুরস্কার।

খেলার শুরুতে উভয় টিমের সাথে ফটোসেশনে অংশ নেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি