এ মুহূর্তের সংবাদ

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সুপ্রভাত ডেস্ক »

আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-advertise-

তাঁর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের বরাত দিয়ে বাসস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারপ্রধানের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে। খবর বিডিনিউজের।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বে এ নিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ।

১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি।