আরফান হাবিব »
রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এক অনন্য রোমান্টিক গীতিকবি— যার কাব্যে প্রকৃতি, মানুষ ও আত্মার গভীর সংলাপ একসূত্রে গাঁথা| তাঁর রচনায় প্রকৃতির প্রতি মুগ্ধতা যেমন স্পষ্ট, তেমনি আছে আধ্যাত্মিক অšে^ষা ও মানবজীবনের প্রতি গভীর টান| ভালোবাসা, বেদনা ও বিষাদের মিশ্র অনুভূতি তাঁর কবিতাকে দিয়েছে এক কোমল অথচ গভীর আবেগময়তা| কল্পনা ও অনুভূতির সৃজনশীল মেলবন্ধনে তাঁর কাব্য হয়ে উঠেছে সত্যিকারের হৃদয়ছোঁয়া, রসসমৃদ্ধ ও আধুনিক|
রবীন্দ্রনাথের “বাঁশি” কবিতাটি মূলত মানুষের অন্তর্জগতের এক গভীর সঙ্গীতের এমন সুর— যা বাহ্যিক ˆবষম্য, দারিদ্র্য, অপমান ও জীবনের পচনশীল বাস্তবতার মধ্যেও অনিবার্যভাবে বেজে চলে| কবিতার শুরুতেই যে জীবনচিত্র আমরা পাই, তা কোনো সৌন্দর্যের নির্মল আঙিনা নয়; বরং তা হলো—
“জমে ওঠে, পচে ওঠে
আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভূতি,
মাছের কান&কা,
মরা বেড়ালের ছানা-
ছাইপাঁশ আরো কত কী যে”
এই দৃশ্যপট আমাদের ঠেলে দেয় এক কঠিন বাস্তবতার দিকে, যেখানে মানুষের বসবাস যেন এক আধমরা জগতের সঙ্গে জড়িয়ে থাকা—
“ বেতন পচিঁশ টাকা
সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি|”
এই ‘কনিষ্ঠ কেরানি’ আসলে সমাজের সেই স্তর, যেখানে বঞ্চিত, অবহেলিত মানুষদের জীবন হতাশার গন্ধে আচ্ছন্ন| এই বাস্তবতার ভিতরেই কবি আমাদের পরিচয় করিয়ে দেন এক চরিত্র—হরিপদ কেরানির সঙ্গে, যার জীবন যেন প্রকৃতির এক অবহেলিত আগাছা—
“খেতে পায় দত্তদের বাড়ি
ছেলেকে পড়িয়ে
শেয়ালদা ইস্টিশনে যাই
সন্ধ্যোটা কাটিয়ে আসি
আলো জ্বালাবার দায় বাঁেচ|”
এই উপমা বহুল কবিতাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ; কারণ এখানে প্রতিটি শব্দ কেবল অবহেলার চিহ্নের বিপরীতে ¯^তঃস্ফূর্ত, অদম্য জীবনীশক্তির প্রতীক| যতই তাকে পদদলিত করা হোক ¯^প্ন থেকে যায়—
‘‘ ঘরেতে এল না সে তো মনে তার নিত্য আসা-যাওয়া
পরনে ঢাকাই শাড়ি কপালে সিদুঁর”
এই ‘কপালে সিদুঁর’ই মানুষের অন্তর্গত ¯^প্নের শক্তি, যা তাকে টিকিয়ে রাখে| এখানেই কবি ইঙ্গিত করেন—সব মানুষের ¯^প্ন সমান মর্যাদা পায় না; প্রান্তিক মানুষের ¯^প্নকে সমাজ প্রায়ই ‘অতিরিক্ত’ বা ‘অযৌক্তিক’ বলে মনে করে| অথচ ¯^প্ন দেখার অধিকার তো সবারই সমান| এই ˆবষম্যের বিপরীতে কবি তুলে ধরেন এক গভীর মানবিক সত্য—
“আকবর বাদশার সঙ্গে
হরিপদ কেরানির কোনো ভেদ নেই|”
এই পংক্তিতে ধ্বনিত হয়েছে এক চূড়ান্ত সাম্যবাদী বোধ-যেখানে রাজা ও সাধারণ মানুষের মধ্যে কোনো প্রকৃত পার্থক্য নেই, অন্তত তাদের ¯^প্ন ও অনুভবের ক্ষেত্রে| এই সাম্যের সূত্রটি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন কবি বলেন—
“বাঁশির করুণ ডাক বেয়ে
ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে
এক ˆবকুণ্ঠের দিকে ”
এখানে ‘বাঁশির করুণ ডাক’ হলো সেই চিরন্তন আহ্বান, যা মানুষকে তার পার্থিব সীমাবদ্ধতা ছাড়িয়ে এক মহত্তর ঐক্যের দিকে নিয়ে যায়| ‘ছেঁড়া ছাতা’ ও ‘রাজছত্র’-এই দুটি প্রতীক যথাক্রমে দরিদ্র ও ধনী মানুষের চিহ্ন; কিন্তু বাঁশির সুরে তারা এক হয়ে যায়, একই গন্তব্যে অগ্রসর হয়| এই গন্তব্য কোনো ভৌগোলিক স্থান নয়; এটি এক আধ্যাত্মিক ও নান্দনিক চেতনার পরিসর, যেখানে ভেদাভেদ বিলীন হয়ে যায়| কবিতার শেষাংশে এই আধ্যাত্মিক যাত্রা এক অপূর্ব নান্দনিক দৃশ্যে রূপ নেয়—
“এ গান যেখানে সত্য
অনন্ত গোধূলিলগ্নে
সেইখানে
বহি চলে ধলেশ্বরী,
তীরে তমালের ঘন ছায়া—
আঙিনাতে
যে আছে অপেক্ষা ক’রে, তার
পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর ”
এই অংশে ‘ধলেশ্বরী’ নদী, ‘তমালের ছায়া’ এবং ‘ঢাকাই শাড়ি’—সব মিলিয়ে এক মায়াময়, চিরন্তন বাংলার প্রতিচ্ছবি নির্মিত হয়েছে| বিশেষ করে ‘ঢাকাই শাড়ি’ এখানে এক গভীর প্রতীকে পরিণত হয়েছে; আবহমান শাড়ি যেন একটি পোশাক নয়, বরং এটি বাঙালি নারীর ভূগোল, পবিত্রতা, প্রেম ও প্রতীক্ষার এক অনন্য রূপ| শাড়ি বাঙালি যাপিত জীবনের অপার সৌন্দর্যের একটি অংশ— একথা আমরা আবার স্মরণ করতে পারি কবিতাটি পাঠের মধ্যদিয়ে| ঢাকাই শাড়ি নিজেই একটি অলঙ্করণের অনন্য নিদর্শন| এর সূক্ষ¥ বুনন, নকশার কোমলতা এবং ¯^চ্ছন্দ জ্যামিতিক ও ফুলেল বিন্যাস—এসবই আমাদের সেই প্রাচীন অলঙ্করণ চর্চার ধারাকে স্মরণ করিয়ে দেয়, যেখানে প্রকৃতি থেকে সংগৃহীত ফর্ম (ফুল, পাতা, লতা, মেঘ) সরলীকৃত ও প্রতীকী রূপে শিল্পে স্থান পায়| ঢাকাই শাড়ি তাই একটি পোশাকে উপস্থাপিত দৃশ্যমান শিল্প, যা ব্যবহার্য জিনিসকে আকর্ষণীয় করে তোলার পাশাপশি অলঙ্করণধর্মী উদ্দেশ্য পূরণ করে| “বাঁশি” কবিতার প্রেক্ষিতে এই ঢাকাই শাড়ির উপমা বিবেচনা করলে দেখা যায়, রবীন্দ্রনাথ এখানে বাহ্যিক সৌন্দর্যের কথা বলেননি—তিনি এক ধরনের সূক্ষ¥, আবছা, মায়াময় আবেগকে দৃশ্যমান করতে চেয়েছেন| ঢাকাই শাড়ির ¯^চ্ছতা, তার হালকা আবরণ, আর তার ভেতর দিয়ে অস্পষ্টভাবে দৃশ্যমান রূপ—এসবই এক ধরনের অনুভূতির প্রতীক হয়ে ওঠে| অর্থাৎ, এটি শুধু অলঙ্করণ নয়, বরং চিত্রায়নের দিকেও অগ্রসর| চিত্রায়ন ঘটে “দেখার আগ্রহ” থেকে—রবীন্দ্রনাথ ঠিক সেটিই করেছেন| তিনি এমন এক অনুভূতি বা মুহূর্তকে ধরতে চেয়েছেন, যা সরাসরি ধরা যায় না; কিন্তু ঢাকাই শাড়ির উপমার মাধ্যমে সেটিকে চোখের সামনে আনার চেষ্টা করেছেন| শাড়ির সূক্ষ¥ বুননের মতোই এই প্রতীক্ষাও সূক্ষ¥, কোমল এবং গভীর| কপালের সিঁদুর যোগ করে দাম্পত্য প্রেম ও সামাজিক বন্ধনের ইঙ্গিত, যা এই দৃশ্যকে আরও মানবিক ও স্পর্শকাতর করে তোলে| এই নারী যেন সেই চিরন্তন ‘অপেক্ষা’, যার দিকে মানুষ ছুটে চলে—বাঁশির সুরে মোহিত হয়ে| ফলে “বাঁশি” কবিতাটি পরম্পরাগত সামাজিক বাস্তবতার চিত্র নয়; এটি এক গভীর দার্শনিক ও নান্দনিক অনুসন্ধান, যেখানে জীবনের পচন, বেদনা ও ˆবষম্যের মধ্যেও আকাঙ্খা, প্রেম ও ¯^প্নের এক অবিনাশী সুর বেজে চলে| এই সুরকে থামানো যায় না— যেমন থামানো যায় না মানুষের কল্পনা, তার আকাঙ্ক্ষা, তার ভালোবাসা| রবীন্দ্রনাথ তাঁর এই কবিতার মাধ্যমে আমাদের শিখিয়েছেন—জীবনের সব অন্ধকারের মধ্যেও একটি বাঁশি বেজে চলে; সেই সুরই আমাদের টেনে নেয় এক বৃহত্তর মানবিকতার দিকে, যেখানে মানুষে মানুষে কোনো ভেদ নেই, আছে কেবল এক অনন্ত, মধুর এবং নান্দনিক মিলন|





















































