সুপ্রভাত বাংলাদেশ

একটি ফোনকলও হতে পারে হাসপাতালের ব্র্যান্ডের প্রথম পরিচয়

ফ্রেশার থেকে ফিউচার লিডার: কর্মক্ষেত্রে তরুণদের নতুন বাস্তবতা

২০ বছরে কর্ণফুলী ইপিজেডে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ

  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • সর্বশেষ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • স্বদেশ
    • জাতীয়
    • অপরাধ-আদালত
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

চট্টগ্রামে ২৯ কর্মকর্তা-কর্মচারীর ফরেস্টার কোর্স শুরু
‘প্রস্থ কম নয়, বরং বেশি’—জিইসি ফুটওভার ব্রিজ নিয়ে মেয়রের জবাব
সিঅ্যান্ডএফ কর্মীকে মেরে বরখাস্ত বন্দরকর্মী
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ
পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ

মেডিক্যালের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রি

নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২০ ৩:২০ অপরাহ্ণ
শেয়ার

ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রক্ত, ফুসফুস, ব্রেইনসহ বিভিন্ন কোষের ক্ষতি করে :
সালাহ উদ্দিন সায়েম:
চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মেডিক্যাল অক্সিজেনের নামে বিক্রি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডার। শিল্পকারখানার এ অক্সিজেন ব্যবহৃত হয় বিভিন্ন ঝালাইয়ের কাজে। কিন্তু এটি মেডিক্যাল অক্সিজেন নামে বাজারে বিক্রি করা হচ্ছে।
দুই অক্সিজেনের পার্থক্য হলো কেবল পরিশোধন বিশুদ্ধতায়। কিন্তু বাজারে বিক্রি হওয়া ধাতব লোহার তৈরি সাদা-কালো রঙয়ের পাত্রের সিলিন্ডারের চেহারা দেখে মানুষের পক্ষে বুঝার কোনো উপায় নেই এটা কি মেডিক্যাল নাকি ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেন!
মেডিক্যাল ও ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেনের তফাৎ
বিস্ফোরক পরিদপ্তরের বিস্ফোরক পরিদর্শক ড. মো. আব্দুল হান্নান জানান, মেডিক্যাল ও ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেনের উৎপাদন ও পরিশোধন পদ্ধতি ভিন্ন। মেডিক্যাল অক্সিজেন পরিশোধনে বিশুদ্ধতার মাত্রা থাকে ৯৯ দশমিক ৫ শতাংশের উপরে। ০.৫ শতাংশের মধ্যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও পানির মিশ্রণ থাকে। আর ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেন পরিশোধনে বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশের নিচে থাকে। এই অক্সিজেনের সাথে বায়ুম-লের অন্যান্য গ্যাসের মিশ্রণের মাত্রা থাকে বেশি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুনুর রশিদ বলেন, মেডিক্যাল অক্সিজেনের মধ্যে কার্বনডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ও পানির মিশ্রণের মাত্রা একেবারে কম বিধায় তা শরীরের জন্য সহনীয়। কিন্তু ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেনের বিশুদ্ধতার মাত্রা অনেক কম থাকে। এতে বায়ুম-লের অন্যান্য গ্যাসের মাত্রার পরিমাণ বেশি থাকে বিধায় তা শরীরের জন্য অসহনীয়। এসব গ্যাস শরীরের রক্ত, ফুসফুস ও ব্রেইনসহ বিভিন্ন কোষকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। তাই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
চট্টগ্রামে অক্সিজেন বাজারজাত করেন যারা
দেশে সরকার অনুমোদিত মেডিক্যাল অক্সিজেন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে চারটি। এগুলো হলো, লিন্ডে বাংলাদেশ, স্পেকট্রা অক্সিজেন লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড ও ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড। লিন্ডে ও স্পেকট্রার চট্টগ্রামে ডিপো ও প্ল্যান্ট রয়েছে। স্পেকট্রার ডিপো রয়েছে কালুরঘাট এলাকায়। আর সাগরিকা এলাকায় ডিপো ও কুমিরায় প্লান্ট রয়েছে লিন্ডের।
লিন্ডে ও স্পেকট্রার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, দুটি প্রতিষ্ঠান চট্টগ্রামে বাণিজ্যিকভাবে মেডিক্যাল অক্সিজেন বাজারজাত করে না।
খোঁজ নিয়ে জানা গেছে, দুটি প্রতিষ্ঠান কেবল সরকারি, বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে থাকে। এছাড়া কোনো রোগীর প্রয়োজন হলে চিকিৎসকের ব্যবস্থাপত্র সাপেক্ষে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করে।
স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের চট্টগ্রামের ডিপো ইনচার্জ মো. আনিসুজ্জামান খান বলেন, বাজারের প্রতিষ্ঠানগুলো সিলিন্ডার নিয়ে কারসাজি করে বিধায় আমরা মেডিক্যাল অক্সিজেন এখন বাজারজাত করি না। তারা আমাদের প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রি করে। তবে আমরা রোগীদের কাছে চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করি।
বিক্রি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন
জানা গেছে, মেডিক্যাল সিলিন্ডার বাজারজাতের অনুমোদন দিয়ে থাকে ওষুধ প্রশাসন। কিন্তু চট্টগ্রামে ওষুধ প্রশাসনের অনুমোদিত অক্সিজেন সিলিন্ডার বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান নেই। লিন্ডে ও স্পেকট্রা এখন নগরীতে মেডিক্যাল অক্সিজেন বাজারজাত করছে না। তাহলে কি বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রি হচ্ছে?
দুই সপ্তাহ আগে নগরীর পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠান মেডিক্যাল অক্সিজেন বাজারজাতের কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি ভ্রাম্যমাণ আদালতকে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, বাজারে এখন যেসব অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে তা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। ব্যবসায়ীরা কারসাজি করে এসব সিলিন্ডার বিক্রি করছে। তারা কীভাবে এসব সিলিন্ডার বাজারজাত করছে সে সম্পর্কে আমাদেরকে কোনো তথ্য দিচ্ছে না। এসব সিলিন্ডার দেখে উপায় নেই যে, এর ভেতরে কি মেডিক্যাল নাকি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রয়েছে।
চট্টগ্রাম ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, মেডিক্যাল সিলিন্ডার বিক্রি করতে হলে ড্রাগ লাইসেন্স লাগবে। কারণ এটাও একটা ওষুধ। কিন্তু নগরীতে যেসব প্রতিষ্ঠানে মেডিক্যাল সিলিন্ডার বিক্রি হচ্ছে তাদের কারো ড্রাগ লাইসেন্স নেই।
জানা গেছে, জেলা প্রশাসন নগরীতে অনুসন্ধান চালিয়ে অনুমোদনহীন ৪০টি অক্সিজেন সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে। তাদের বিরুদ্ধে অভিযানে নামবে ভ্রাম্যমান আদালত।
মেডিক্যাল সিলিন্ডার চেনার উপায়
স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের চট্টগ্রামের ডিপো ইনচার্জ আনিসুজ্জামান খান বলেন, মেডিক্যাল সিলিন্ডারের গায়ে একটা স্টিকার থাকে। যেখানে অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স নম্বর ও উৎপাদনের তারিখ লেখা থাকবে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সিলিন্ডারের স্টিকারে ড্রাগ লাইসেন্স নম্বর লেখা থাকে না। কেবল এই একটি উপায়ে মেডিক্যাল সিলিন্ডার শনাক্ত করা যায়।

কীভাবে ও কেন কারসাজি
নগরীর কাতালগঞ্জ এলাকায় অক্সিজেন সিলিন্ডার বিক্রি করা একটি প্রতিষ্ঠানের এক বিক্রয় কর্মীর সাথে কথা হয় সুপ্রভাতের। নাম প্রকাশ না করার শর্তে ওই বিক্রয় কর্মী জানান, জাহাজে ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ও আর্গন গ্যাসের খালি সিলিন্ডার পরিষ্কার ও রঙ পরিবর্তন করে সেখানে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ভর্তি করা হয়। এরপর সিলিন্ডারের মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো হয়। এরপর তা বাজারজাত করা হয়। নগরীর বিভিন্ন শিল্পকারখানা থেকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সংগ্রহ করা হয় বলে জানান ওই বিক্রয় কর্মী।
জানা গেছে, অধিক মুনাফার আশায় নগরীতে বিভিন্ন প্রতিষ্ঠান কারসাজি করে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন বিক্রি করে থাকে।
অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ঘনমিটার (১ ঘনমিটার সমান ১ হাজার লিটার) মেডিক্যাল অক্সিজেনের মূল্য হলো ৫২-৫৫ টাকা। আর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের মূল্য হলো তার অর্ধেক, প্রতি ঘনমিটার ২০-২৫ টাকা। মেডিক্যালের চেয়ে ইন্ড্রাস্ট্রিয়াল অক্সিজেনে লাভ বেশি বিধায় ব্যবসায়ীরা এটা কারসাজির মাধ্যমে বাজারজাত করে বিক্রি করছে।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায় অক্সিজেন সিলিন্ডারের। করোনা সংক্রমণ শুরুর আগে ১ দশমিক ৪ কিউবিক মিটার (১ হাজার ৪০০ লিটার) অক্সিজেন সিলিন্ডারের দাম ছিল ৫-৬ হাজার টাকা। করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকলে তা এক লাফে বেড়ে ২০-২৫ হাজার হয়ে যায়। জুন মাসের শুরু থেকে বাজারে সিলিন্ডার সংকট দেখা দেওয়ায় এর দাম বাড়তে বাড়তে এখন ৪০ হাজার টাকায় এসে ঠেকেছে।

Ad image
চট্টগ্রামে ২৯ কর্মকর্তা-কর্মচারীর ফরেস্টার কোর্স শুরু
‘প্রস্থ কম নয়, বরং বেশি’—জিইসি ফুটওভার ব্রিজ নিয়ে মেয়রের জবাব
সিঅ্যান্ডএফ কর্মীকে মেরে বরখাস্ত বন্দরকর্মী
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ
এলপিজি/ ১৮১০ টাকার গ্যাস ২৩০০ টাকা, তবু সংকট চট্টগ্রামে
লটারিতে ঢাকার ‘প্রাইজ পোস্টিং’ পেলেন চট্টগ্রামের তিন সাব-রেজিস্ট্রার
বুলেট হাতে ভাইরাল হওয়া সেই ভিডিওর দৃশ্য। ছবি: সংগৃহীত
আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দেওয়া ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার
বরাদ্দ প্লটের অনেকগুলোই খালি
দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীর কারাদণ্ড

আর্কাইভ

আরও পড়ুন

ইউনিলিভার ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ

আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে চট্টগ্রামের একঝাঁক শিক্ষার্থী

ক্ষমা’ পাওয়ার পর শপথ নিলেন চাকসুর আকাশ দাশ

পুকুরপাড়ে পড়ে ছিল স্যান্ডেল, পানিতে ভাসছিল দুই বোনের লাশ

সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০।
ফোন: 02333363044-45   E-mail : [email protected]

স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?