এ মুহূর্তের সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে অর্থ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সুপ্রভাত ডেস্ক »

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বুধবার (৬মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

-advertise-

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নীরবতা পালন শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় স্থানীয় দলীয় নেতা-কর্মীবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।