মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
মহানগর

চুয়েট ‘পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের আয়োজনে “পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট” (চঁনষরপ চৎড়পঁৎবসবহঃ গধহধমবসবহঃ) শীর্ষক তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৮ জুন সকালে চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাজ হলে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

---------

প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ ড. মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান। তিনদিনব্যাপী প্রশিক্ষণে চুয়েটের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি