সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত ২; দু’ঘণ্টা অবরোধে অচল সড়ক
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
লক্করঝক্কর নয়াহাট সেতু, ২৯ বছরেও টনক নড়েনি কারও; দুর্ভোগে কর্ণফুলীর অর্ধলক্ষ মানুষ
১০ টাকার চিতই পিঠায় চলে আছিয়ার সংসারের চাকা

চলচ্চিত্রের পটভূমিকায়

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
শেয়ার

শৈবাল চৌধূরী »

আমার লেখালিখির শুরু নবম শ্রেণিতে পড়ার সময় থেকে। তখন স্কুলের দেয়াল পত্রিকায় কবিতা বা ছড়া লিখতাম। পড়তাম কাজেম আলী হাই স্কুলে। সহপাঠী মুস্তাফিজের সম্পাদনায় বেশ কিছুদিন দেয়াল পত্রিকাটা বের হয়েছিল। পড়ে আর সেটি বের করা যাচ্ছিল না নানা কারণে। মূল কারণ লেখার স্বল্পতা। মন খারাপ হয়েছিল খুব আমাদের সবার।
এরপর লেখা শুরু হয় উচ্চ মাধ্যমিক পড়াকালীন। সচিত্র বাংলাদেশ পত্রিকায় কবিতা পাঠাতাম। তিনবার পাঠালে একবার ছাপা হতো। মন খারাপ হতো। তাছাড়া তখন দেখতাম, বন্ধুদের সবাই শুধু কবিতা লেখে। ভাবতাম আমি বরং গদ্য লিখতে শুরু করি। গল্প লিখলাম দুয়েকটা। লিটল ম্যাগাজিনে ছাপা হলো কাঁচা গল্পগুলো। সে কাঁচা গল্পগুলো পাকা করারও সুযোগ নেই আর। হারিয়ে গেছে সে সব কাগজপত্র।
সে সময় চলচ্চিত্র সংসদ চর্চার সঙ্গে যুক্ত হই ইমেজ নামের এক ফিল্ম সোসাইটির সদস্য হয়ে। এমনিতে ছোটবেলা থেকে আমি সিনেমার পোকা ছিলাম। স্কুল পালিয়ে প্রতি সপ্তাহে সিনেমা দেখতাম। ডাবল মার খেতাম। প্রথমে বাসায়, পরে স্কুলে। কীভাবে যেন আমার মা বুঝে যেতেন, আমি আজ স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। বাবাকে জানাতেন উনি অফিস থেকে ফিরলে। একচোট চলতো। পরের চোট চলতো পরের দিন স্কুলে। যাহোক ফিল্ম সোসাইটির সদস্য হয়ে নতুন ধরনের সিনেমার সন্ধান পেলাম। এরপর সদস্য হলাম রেইনবো ফিল্ম সোসাইটির। এখানে এসে ভাবলাম, সিনেমা নিয়েই লিখবো। কবিতাকে ছুটি। অবশ্য এরপরও যে কবিতা লিখিনি তা নয়। ছাপা হতো বলাকা পত্রিকায়। বাঙালিকে তো কবিতা লিখতেই হয়। তাছাড়া আমার মনে হয়, এতে করে মনের চাষাবাদ হয়।
সিনেমা নিয়ে লিখে পাঠাতাম দৈনিক সংবাদ, সাপ্তাহিক বিচিত্রা, সন্ধানী আর রোববারে। লেখাগুলি ছাপা হতো।
পরবর্তী সময়ে ১৯৮১ সালে চট্টগ্রাম চলচ্চিত্র সংসদ পুনর্গঠিত হলে সেখানে কেবল সদস্য নয়, সক্রিয় কর্মী হয়ে উঠি। আনোয়ার হোসেন পিন্টুর সম্পাদনায় সেখানে নিয়মিত প্রকাশিত হতো, উন্নত মানের চলচ্চিত্র পত্রিকা লুক থ্রু। আমাদেরও লেখার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। প্রতি সংখ্যায় লিখতাম।
এরপর দৈনিক পূর্বকোণ প্রকাশিত হতে থাকে ১৯৮৬ সাল থেকে। শিল্প-সংস্কৃতি পাতায় নিয়মিত লেখার সুযোগ পেলাম। তখন পাতাটির সম্পাদক ছিলেন আবসার হাবীব। ওনার পরে এই পাতা সম্পাদনা করতেন বন্ধুবর আনোয়ার হোসেন পিন্টু।
একদিন এক অনুষ্ঠানে প্রয়াত কবি ও সাংবাদিক শ্রদ্ধেয় অরুণ দাশগুপ্ত ডেকে বললেন, ‘এখন থেকে তুমি আজাদীতেও নিয়মিত লিখবে। আগামী শুক্রবার সকাল ১১টায় তুমি আজাদী অফিসে দেখা করবে আমার সঙ্গে।’ যথারীতি যাবার পর তিনি শ্রী প্রদীপ দেওয়ানজীর কাছে নিয়ে গিয়ে বললেন, ‘এখন থেকে সে এখানেও লিখবে।’
প্রদীপদাকে আগে থেকে চিনতাম। শুরু হলো তাঁর সম্পাদিত পাতা ‘সমাজ ও সংস্কৃতি’-তে লেখা। এ পাতায় অনেকগুলো কলাম লিখেছি। তবে প্রথম কলাম লিখি প্রদীপদা সম্পাদিত ‘আগামীদের আসরে’। এ পাতায় শিশু-কিশোর উপযোগী করে ‘চলচ্চিত্রের কথা’ নামে একটি কলাম লিখেছিলাম ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত। ১৯৯৬ সালে আজাদী ‘আজমিশালী’ নামে শিল্প-সংস্কৃতি বিষয়ক একটি সাপ্তাহিকী চালু করে। অত্যন্ত পাঠকপ্রিয় সাপ্তাহিকীটা সম্পাদনা করতেন সানজিদা মালেক। এই সাপ্তাহিকীতে কয়েকটি সংখ্যা ছাড়া সবক‘টি সংখ্যায় ‘স্ক্রীন’ নামে কলাম লিখে গেছি ২০১৪ সাল পর্যন্ত। এটি ২০১৪ সালে ‘খোলা হাওয়া’ নামে পরিবর্তিত আকারে প্রকাশিত হতে শুরু করে এখনও অব্যাহত রয়েছে। এ সাময়িকীতে ২০১৪ সাল থেকে ‘সিনেলগ’ নামে একটি কলাম লিখে চলেছি। তবে এখন আর প্রতি সপ্তাহে লিখি না। নবীন অনেকেই এখন লিখছেন। তাদের জন্যেও সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব।২০১৬ সাল থেকে ‘খোলা হাওয়া’ সম্পাদনা করছেন কবি আসমা বীথি।
আমার লেখালিখি মূলত চলচ্চিত্র নিয়ে। মাঝে মধ্যে সংগীত নিয়েও লিখেছি কিছু।
প্রদীপদা অনেক দিন ধরে একটি বই প্রকাশের জন্য তাগাদা দিতেন। সাহস করে উঠতে পারিনি। তাছাড়া সে সময় (১৯৯০ – এর দশকের শুরুর দিকে) এত প্রকাশনা সংস্থাও চট্টগ্রামে ছিল না। শেষ পর্যন্ত আমার বন্ধু আবু ইউসুফের জোরাজুরিতে নিজের টাকায় চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের ব্যানারে আমার প্রথম বই ‘চলচ্চিত্রের পটভূমিকায়’ প্রকাশিত হয় ১৯৯৬ সালের ৭ মে। বইটি এক হাজার কপি ছাপানো হয়েছিল। ছেপেছিলেন প্রিয়ভাজন রোমান গোমেজ তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান রোজ প্রসেস থেকে। প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছিলেন দেবাশীষ রায়। বইটি পাঠক নন্দিত হয়েছিল। বইটি উৎসর্গ করেছিলাম আমার বাবা ও মা‘কে।
বাংলা চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে কোলকাতার ‘কৃত্তিবাস’ পত্রিকা ২০১৯ সালে বাংলা ভাষায় রচিত একশোটি সেরা গ্রন্থের একটি তালিকা প্রকাশ করেন। সে তালিকায় আমার প্রথম বইটি ৪৭ নম্বরে ঠাঁই পেয়েছে।
আমার লেখালিখির তুলনায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা কম। এ পর্যন্ত মোট নয়টি বই প্রকাশিত হয়েছে। দুটি যন্ত্রস্থ।
শেষ করছি কৌতুককর একটা ঘটনার কথা বলে। আমার প্রথম বইটি প্রকাশ হওয়ার পর ইউসুফ নিজের হাতে বেশ কয়েকটি বই নিয়ে আমার বাসায় আসে। আমি শুরুতেই প্রথম কপিটা আমার বাবার হাতে তুলে দিই। পরের কপিটা আমার বুক শেল্ফে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের লেখা তিনটি বইয়ের পাশে রেখে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বেশ অহংকার বোধ করতে থাকি এই ভেবে যে, তোমাদের মতো সিনেমা তৈরি করতে পারিনি বটে, একখান বই আমি লিখে ফেলেছি তোমাদের মতো! হাস্যকর ব্যাপারটি এখনও ভাবলে হাসি এবং লজ্জা দুটোই পাই।

Ad image
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত ২; দু’ঘণ্টা অবরোধে অচল সড়ক
ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
আগ্রাবাদে বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণার মাইকে হঠাৎ শেখ হাসিনার বন্দনা!
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
লক্করঝক্কর নয়াহাট সেতু, ২৯ বছরেও টনক নড়েনি কারও; দুর্ভোগে কর্ণফুলীর অর্ধলক্ষ মানুষ
সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি
মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম
সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে মাদ্রাসাশিক্ষকসহ নিহত ২
মদিনা থেকে ফেরার পথে দুর্ঘটনা, সৌদিতে প্রাণ গেল চকরিয়ার ৭ জনের

আর্কাইভ

আরও পড়ুন

কবিতা

যে ইতিহাস কেউ লিখবে না

শামসুর রাহমানের কবিতায় নগর, স্বদেশ ও মানুষের মুক্তি

সমাজ-বাস্তবতার আখ্যান

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?