ফারুক হোসেন সজীব »
বাংলা সাহিত্যের দিগন্তে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনির্বচনীয় দীপ্তির নাম| যাঁর সৃষ্টিধারা কেবল কাব্যরসেই সীমাবদ্ধ নয় বরং তা মানব অস্তিত্বের গভীরতম প্রশ্নাবলির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত| তাঁর অনন্য কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সেই বিরল রচনাসমূহের অন্তর্ভুক্ত| গীতাঞ্জলি যা একাধারে আধ্যাত্মিক অšে^ষণ দার্শনিক প্রজ্ঞা এবং নন্দনতাত্ত্বিক সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন| গীতাঞ্জলি নামেই নিহিত রয়েছে নিবেদন আরাধনা ও আত্মসমর্পণের অন্তর্নিহিত তাৎপর্য| এটি মূলত আত্মার গীত যা পরম সত্তার উদ্দেশে নিবেদিত এক অনাহত ধ্বনি| গীতাঞ্জলির অন্তর্লোক অনুধাবন করতে গেলে প্রথমেই প্রতীয়মান হয় এটি কোনো প্রচলিত ভক্তিমূলক কাব্য নয় বরং এটি এক গভীর আত্মদর্শনের ভাষ্য| এখানে ঈশ্বর কোনো বহিরাগত, দূরস্থিত সত্তা নন| তিনি অন্তর্লীন, অন্তর্গত, অন্তরাত্মার সহচর| কবি এক অনির্বাণ আকাঙ্ক্ষায় এই পরম সত্তার সঙ্গে মিলনের প্রয়াসে ব্রতী| তাঁর ভাষায় আত্মা যেন এক চিরতৃষ্ণার্ত সত্তা যা পরমের সান্নিধ্যে পৌঁছাতে ব্যাকুল| এই ব্যাকুলতাই গীতাঞ্জলির প্রাণশক্তি-এ এক অন্তঃসলিলা ধারা, যা কখনো নিবৃত্ত হয় না| এই কাব্যের অন্যতম প্রাধান্যপ্রাপ্ত তত্ত্ব হলো মানবতাবাদী আধ্যাত্মিকতা| রবীন্দ্রনাথ ধর্মকে কোনো অনুশাসনমূলক কাঠামোর মধ্যে আবদ্ধ রাখেননি বরং তিনি একে রূপান্তরিত করেছেন মানবকল্যাণমুখী এক চেতনায়| তাঁর দৃষ্টিতে ঈশ্বরলাভ কোনো অলৌকিক সাধনা নয় বরং তা নিহিত রয়েছে মানুষের প্রতি মমত্ব, সহমর্মিতা এবং সেবাধর্মে| শ্রমজীবী মানুষের ঘাম, দীনহীনের আর্তনাদ, সমাজের প্রান্তিক মানুষের সংগ্রাম এই সবকিছুর মধ্যেই কবি ঈশ্বরের সত্তা প্রত্যক্ষ করেছেন| এই উপলব্ধি ধর্মীয় সংকীর্ণতাকে অতিক্রম করে এক সর্বজনীন মানবিক আদর্শ প্রতিষ্ঠা করে| গীতাঞ্জলির অন্তর্লোকে আত্মসমর্পণ একটি কেন্দ্রীয় উপাদান| তবে এই আত্মসমর্পণ কোনো ভীরুতা বা পরাজয়ের প্রতীক নয় বরং এটি এক মহত্তর শক্তির ¯^ীকৃতি| মানুষ যখন নিজের অহমিকা, ¯^ার্থপরতা এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করে, তখনই সে প্রকৃত মুক্তির সন্ধান পায়! রবীন্দ্রনাথের এই আত্মসমর্পণ দর্শন মূলত আত্মার পরিশুদ্ধি এবং চেতনার উৎকর্ষ সাধনের এক অনিবার্য প্রক্রিয়া| প্রকৃতি গীতাঞ্জলির এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ| এখানে প্রকৃতি নিছক পটভূমি নয় এটি এক জীবন্ত, স্পন্দিত সত্তা, যার মধ্যে পরমের অভিব্যক্তি সুস্পষ্ট| আকাশের অনন্ত বিস্তার| নদীর অবিরাম গতি| ফুলের সৌরভ এই সমস্ত উপাদান কবির কাছে এক অতীন্দ্রিয় সত্যের ইঙ্গিত বহন করে| প্রকৃতির সঙ্গে এই নিবিড় সম্পর্ক মানুষকে তার নিজ¯^ সত্তার গভীরে প্রবেশ করতে সহায়তা করে এবং তাকে এক মহাজাগতিক ঐক্যের অনুভূতিতে উদ্বুদ্ধ করে| গীতাঞ্জলিতে জীবন ও মৃত্যুর যে দর্শন প্রতিফলিত হয়েছে, তা অত্যন্ত সূক্ষ্ম ও গভীর| এখানে মৃত্যু কোনো অন্তিম পরিসমাপ্তি নয় বরং এটি এক নতুন যাত্রার সূচনা| মৃত্যুকে কবি দেখেছেন এক মহামিলনের প্রাক্কালে—যেখানে আত্মা তার উৎসের সঙ্গে পুনরায় একাত্ম হয়| এই দৃষ্টিভঙ্গি মানবজীবনের অনিত্যতাকে ¯^ীকার করেও তাকে এক চিরন্তন তাৎপর্যে অধিষ্ঠিত করে| এই কাব্যের ভাষাশৈলী লক্ষণীয়ভাবে সরল, কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্য বহুমাত্রিক| শব্দের আড়ালে লুকিয়ে রয়েছে গভীর দার্শনিক ব্যঞ্জনা, যা পাঠককে ভাবনার এক নতুন পরিসরে নিয়ে যায়|
প্রতিটি কবিতা যেন এক একটি ধ্যানমগ্ন অভিজ্ঞতা, যেখানে পাঠক নিজেকেও আবিষ্কার করতে সক্ষম হয়| এই অভিজ্ঞতা কেবল পাঠ নয় এটি এক আত্মিক অনুধাবন| গীতাঞ্জলির আরেকটি অনন্য ˆবশিষ্ট্য হলো এর সর্বজনীন আবেদন| এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় মতবাদ বা সাংস্কৃতিক পরিমণ্ডলে সীমাবদ্ধ নয় বরং এটি মানবজাতির সার্বিক চেতনার প্রতিনিধিত্ব করে| এই কারণেই গীতাঞ্জলী বিশ্বসাহিত্যে এক বিশেষ মর্যাদা লাভ করেছে এবং কবিকে এনে দিয়েছে আন্তর্জাতিক ¯^ীকৃতি|
বর্তমান যুগের প্রেক্ষাপটে গীতাঞ্জলির প্রাসঙ্গিকতা নতুন করে অনুধাবন করা প্রয়োজন| যখন মানুষ ক্রমশ ভোগবাদ, প্রতিযোগিতা এবং যান্ত্রিকতার মধ্যে নিমজ্জিত, তখন এই কাব্য তাকে স্মরণ করিয়ে দেয় জীবনের প্রকৃত অর্থ নিহিত রয়েছে অন্তর্গত শান্তি, ˆনতিকতা এবং মানবিক সংযোগে| গীতাঞ্জলির অমোঘ বার্তা হতে পারে নিজের অন্তরে ফিরে যাওয়া, আত্মাকে পরিশুদ্ধ করা এবং ভালোবাসার মাধ্যমে বিশ্বকে উপলব্ধি করা| গীতাঞ্জলির অন্তর্লোক এক অনন্ত আত্ম-অšে^ষণের ক্ষেত্র, যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে চিরন্তনের স্পর্শ লাভ করতে পারে| রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এই কাব্যের মাধ্যমে যে দার্শনিক ও আধ্যাত্মিক উত্তরাধিকার রেখে গেছেন, তা যুগে যুগে মানুষের চেতনায় আলো জ্বালিয়ে রাখবে| গীতাঞ্জলি তাই নিছক একটি সাহিত্যকর্ম নয়! এটি এক চিরজাগ্রত প্রজ্ঞার উৎস! এক অন্তহীন আত্মিক সাধনা, যা মানবজীবনের গভীরতম সত্যকে অনুধাবনের পথ নির্দেশ করে!





















































