এ মুহূর্তের সংবাদ

কাস্টমসের শীর্ষপদে রদবদল

ফাইজুর রহমান চট্টগ্রাম কাস্টম হাউজে

নিজস্ব প্রতিবেদক »

আয়কর বিভাগের পর এবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কমিশনার পর্যায়ে বড়ধরণের রদবদল হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে চট্টগ্রাম কাস্টম হাউজ ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটসহ ১০জন কমিশনারের বদলি ও তিনকে কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর দুই দিন আগে আয়কর বিভাগেও কমিশনার পদে রদবদল করা হয়।

-advertise-

গতকাল জারিকৃত আদেশে ঢাকা কাস্টম হাউজের কমিশনার মো. ফাইজুর রহমানকে দেশের শীর্ষস্থানীয় রাজস্ব আহরণ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউজের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে মো. ফাইজুর রহমান চট্টগ্রাম কাস্টম হাউজে উপ ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা (পশ্চিম) অঞ্চলের সৈয়দ মুসফিকুর রহমান।

শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. ফখরুল আলমকে। এছাড়া মো. আহসানুল হককে (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সিলেট) কাস্টমস বন্ড কমিশরানেট ঢাকা, কাজী মোস্তফিজুর রহমানকে (কাস্টম বন্ড কমিশরানেট ঢাকা) কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিনারেট, মো. আজিজুর রহমানকে (বেনাপোল কাস্টম হাউজ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা (উত্তর), মো. মতিউর রহমানকে (সদস্য, টেকনিক্যাল, কাস্টমস এক্সাইজ আপীলাত ট্রাইবুনাল) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, রাজশাহী, মো. লুৎফুর রহমানকে (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, রাজশাহী) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, আপীলাত কমিশনারেট ঢাকা-২, বেগম মোবারা খানমকে (শুল্ক, গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা পশ্চিম, মো. আকবর হোসেনকে (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, চট্টগ্রাম) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সিলেট অঞ্চলের কমিশনার করা হয়েছে।

এছাড়া পদোন্নতি পাওয়া আবদুল হাকিমকে (চলতি দায়িত্ব) কাস্টমস হাউজ, বেনাপোল, ড. নাহিদা ফরিদীকে (চলতি দায়িত্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, আপীল, খুলনা ও এ কে এম নুরুল হুদা আজাদকে (চলতি দায়িত্ব) কাস্টম হাউজ, ঢাকার দায়িত্ব দেয়া হয়েছে।