সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ

কাপ্তাই লেকের উদ্বাস্তুদের নিয়ে ভারতে নতুন করে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
শেয়ার

সুপ্রভাত ডেস্ক »

১৯৬০-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই লেক খনন করার সময় চাকমা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ ভারতের অরুণাচল প্রদেশে আশ্রয় নেয়। তাদের নিয়ে নতুন করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। শনিবার (২৯ জুলাই) ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের দুটি অতি প্রভাবশালী ছাত্র সংগঠনের যৌথ সম্মেলন থেকে তাদের বিতাড়িত করার দাবি তোলা হয়েছে।

অল অরুণাচল প্রদেশ স্টুডেন্টস ইউনিয়ন (আপসু) দাবি জানিয়েছে, অরুণাচলে বৈধ কাগজপত্র ছাড়া যে চাকমারা ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে রয়েছে, তাদের দ্রুত রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। তবে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নও (আসু) এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছে। তবে সেখানকার মানবাধিকার কর্মীদের অবশ্য পাল্টা দাবি, ‘চাকমারা কখনোই অরুণাচলে অবৈধ অনুপ্রবেশকারী নয়।’

ভারতে বসবাসকারী চাকমা জনগোষ্ঠীগুলোর পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, অরুণাচল প্রদেশে যে চাকমারা আছে, তারা মোটেও অবৈধ অনুপ্রবেশকারী নয় বরং আজ থেকে প্রায় ৬০ বছর আগে তখনকার ভারত সরকার এই শরণার্থীদের কৃষি ও বসতজমি দিয়ে অরুণাচলে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। আজ এত বছর বাদে তাদের ‘অবৈধ’ বলে চিহ্নিত করার চেষ্টায় চাকমারা যথারীতি চরম ক্ষুব্ধ ও হতাশ।

পার্বত্য চট্টগ্রাম থেকে হাজার হাজার চাকমা ভারতে এসেছিল ১৯৬২ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকারের কমিশন করা কাপ্তাই লেকের জন্য ভিটেছাড়া হয়ে। খবর বাংলাট্রিবিউন।

গবেষকরা বলছেন, কাপ্তাই লেকের কারণে ৬৫৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছিল, যার মধ্যে ২২ হাজার হেক্টরই ছিল কৃষিজমি। এ সময় বাস্তুচ্যুত হয়েছিল প্রায় ১ লাখ উপজাতীয় লোকজন, যাদের মধ্যে ৭০ শতাংশই ছিল চাকমা। পার্বত্য চট্টগ্রামের প্রধান শহর রাঙামাটির একটা বড় অংশ–যার মধ্যে চাকমা রাজাদের প্রাসাদও ছিল পুরোপুরি জলের তলায় চলে গিয়েছিল। এরপরই হাজার হাজার চাকমা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। যে কারণে চাকমারা অনেকেই আজও কাপ্তাইকে ‘কান্নার লেক’ বলে বর্ণনা করে থাকে।

ভারতে আসা এই চাকমা জনগোষ্ঠীর অনেকেই আর কখনও পার্বত্য চট্টগ্রামে ফিরে যায়নি। তাদের ধীরে ধীরে পুনর্বাসন করা হয়েছে ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল রাজ্যে। এখন ত্রিপুরা বা মিজোরামে তারা সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পেলেও, অরুণাচলে তারা আজও বঞ্চিত রয়ে গেছে। অরুণাচলে বসবাসকারী চাকমাদের স্বীকৃতি না দিতে সেখানকার সব রাজনৈতিক দলও এককাট্টা এই প্রশ্নে সেখানকার কংগ্রেস ও বিজেপি পর্যন্ত একমত।

১৯৬৪ সালে আসামের গভর্নর (রাজ্যপাল) ছিলেন বিষ্ণু সহায়। চাকমারা যখন সীমান্ত পেরিয়ে দলে দলে মিজোরামে ঢুকছে, (মিজোরাম তখন আসামেরই অংশ ছিল), তিনি আশঙ্কা করেছিলেন, এই চাকমাদের সঙ্গে স্থানীয় মিজোদের সংঘাত শুরু হবে অচিরেই। তাই তিনি কাপ্তাইয়ের কারণে উদ্বাস্তু হয়ে আসা এই অসহায়দের ‘নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি’ বা নেফার তিরাপ ডিভিশনে পাঠিয়ে দেওয়ার সুপারিশ করেন। কারণ, সেখানে তখন প্রচুর পরিমাণে ফাঁকা জমি পড়ে ছিল। সেই অনুযায়ী ১০ হাজারেরও বেশি চাকমাকে তখন ওই অঞ্চলের তিরাপ, লোহিত ও সুবনসিরি এলাকায় পুনর্বাসিত করা হয়। আর সেই দলে আরও হাজার দুয়েক হাজং জনগোষ্ঠীর লোকও ছিল।

সেই ‘নেফা’ই আজকের অরুণাচল প্রদেশ–পুনর্বাসিত চাকমা ও হাজংরা সেখানকার বিজন প্রান্তে গিয়ে ফসল ফলিয়েছে, বসত গড়েছে। তিরাপের মতো কোনও কোনও জেলার ভোল পর্যন্ত বদলে দিয়েছে তারা। আর এটাকে কেন্দ্র করেই তাদের ভূমিপুত্র অরুণাচলীদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।

শনিবার অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ‘আপসু’ ও ‘আসু’র যৌথ কনক্লেভ ছিল চাকমাদের বিরুদ্ধে সেই সংঘবদ্ধ অভিযানে সবশেষ সংযোজন। সেখানে আপসু নেতারা বলেন, ‘অবৈধ’ চাকমা ও হাজংদের কারণে অরুণাচলের ভূমিপুত্ররা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের রাজ্যছাড়া করার জন্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তাদের অরুণাচল থেকে তাড়ানোর জন্য অচিরেই তীব্র আন্দোলন শুরু করারও হুঁশিয়ারি দেন তারা।

আসুর উপদেষ্টা ও অন্যতম শীর্ষ নেতা সমুজ্জ্বল ভট্টাচার্যও সেখানে ঘোষণা করেন, অবৈধ চাকমাদের অরুণাচলের মাটি থেকে নির্বাসিত করতে আপসু যে দাবি জানাচ্ছে, তাতে তারাও পূর্ণ সমর্থন জানাচ্ছেন।

‘চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুহাস চাকমা অবশ্য পাল্টা দাবি করছেন, ‘চাকমারা কখনোই অরুণাচলে অবৈধ অনুপ্রবেশকারী নয়। ভারত সরকার ১৯৬৪ থেকে ১৯৬৯ সালের মধ্যে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ১৪ হাজার চাকমা ও হাজংকে সেখানে স্থায়ীভাবে পুনর্বাসিত করেছিল। প্রত্যেক পরিবারকে কিছু পরিমাণ কৃষিজমিও দেওয়া হয়েছিল।’

১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের পর ওই সীমান্ত অঞ্চলে ভারতের নিরাপত্তা বাড়ানোর স্বার্থেই পরিকল্পনা মাফিক চাকমা-হাজংদের ওই পুনর্বাসন করা হয়েছিল বলেও তিনি জানান।

সুহাস চাকমা বলেছেন, ‘অরুণাচলের সঙ্গে চীন ও মিয়ানমারের সীমান্ত থাকলেও, বাংলাদেশের সঙ্গে কিন্তু কোনও সীমান্ত নেই। ফলে বাংলাদেশ থেকে চাকমা-হাজংরা সেখানে অবৈধভাবে ঢুকে পড়ে বসবাস করছে, এটা বলাটা “জেনোফোবিয়া” ছাড়া কিছুই নয়।’

এই জেনোফোবিয়ার কারণেই আজ ভারতের উত্তর-পূর্বাঞ্চল জ্বলছে, অথচ মনিপুরের ঘটনা থেকেও কেউ যে শিক্ষা নিতে রাজি নয়, চাকমাদের অরুণাচল থেকে তাড়ানোর দাবিতে তা আরও একবার স্পষ্ট হলো বলে মনে করছেন সুহাস চাকমা।

Ad image
সন্দ্বীপ এসোসিয়েশনের দায়িত্ব নিল মোশাররফ-আমজাদের কমিটি, যোগাযোগ উন্নয়নে অগ্রাধিকারের ঘোষণা
কর্ণফুলী তীরে অবৈধ ইটভাটা চলছে পরিবেশ অধিদপ্তরের নজরদারিতে!
হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা করল উপায়
বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করে চসিক।
বহদ্দারহাটে ফুটপাতজুড়ে বসানো দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ
সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনকর্মীর অণ্ডকোষ চেপে ধরা চিকিৎসক এপিকে নিষিদ্ধ
চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল
চট্টগ্রাম বন্দরে প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরির সাত ধরনের যন্ত্রপাতি শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দারা।
প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্ল্যান্ট আনল জে আর বিজনেস ওয়ার্ল্ড
টাইগারপাসে ফ্লাইওভার থেকে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
বাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন ১৯ মামলার আসামি

আর্কাইভ

আরও পড়ুন

খাগড়াছড়িতে গভীর রাতে উপজেলা ভূমি ও সমাজসেবা অফিসে আগুন, পেছনে মিলল কেরোসিনের বোতল

চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী ইয়াছিনের ৬৫ দলিল রেজিস্ট্রি, সাময়িক বরখাস্ত সেই সাব-রেজিস্ট্রার

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?