স্বদেশ

করোনায় রাউজানে ৩৮ জন শনাক্ত ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে রাউজানের তিন শ জনের নমুনা সংগ্রহ করে নমুনা পরীক্ষা করা হয়। এতে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলসহ ৩৮ জনের করেনার রিপোর্ট পজেটিভ আসে।

-advertise-

চট্টগ্রাম নগরীতে করেনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর এলাকার আরফাত, এনজিও কর্মকর্তা মহসিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. জাফর হোসাইন রুমি, গামেন্টর্স কর্মী নাসির, চট্টগ্রাম প্রেস ক্লাবের পাশে আয়েশা মেডিক্যাল নামের ওষুধের দোকানের মালিক মনজুসহ ৯ জন ।