সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার

ঈদের আগেই অস্থির নিত্যপণ্যের বাজার

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ
শেয়ার

নিজস্ব প্রতিবেদক »

ঈদের আগেই ঊর্ধ্বমুখী চাল, ভোজ্যতেল, মসলাসহ নিত্যপণ্যের বাজার। কোনো পণ্যের সরবরাহ ঘাটতি নেই; তবু কমছে না দাম। সপ্তাহের ব্যবধানে জিরা, মরিচ, লবঙ্গ, এলাচ, ধনিয়ার দাম বেড়েছে কেজি প্রতি ৫০ টাকার বেশি। তাছাড়া খোলা চিনিগুঁড়া চালের পাশাপাশি প্যাকেটজাত পোলাও চালের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। সবজি ও মাছের বাজার চড়া। গতকাল বৃহস্পতিবার নগরীর রেয়াজউদ্দিনসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, মসলার বাজারে প্রতিকেজি জিরা ৮৪০ থেকে ৯২০ টাকা, জিরা গুঁড়া ১ হাজার ৪০০ টাকা, এলাচ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা, জয়ত্রি ৩ হাজার ২০০ টাকা, আলুবোখারা ৮০০ টাকা, কাজুবাদাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা ও দারুচিনি বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়। তাছাড়া শুকনা মরিচ বিক্রি হয়েছে ৪৩০ থেকে ৪৮০ টাকায়।

অন্যদিকে বাজারে সবচেয়ে বেশি বেড়েছে প্যাকেটজাত পোলাও চালের দাম। কয়েকদিন আগে যে মানের প্যাকেটজাত পোলাও চিনিগুঁড়া চাল বিক্রি হয়েছিল ১৫০ টাকায় তা এখন ১৬৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। যা এক মাসের ব্যবধানে বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। এদিকে খোলা বাজারেও প্রতিকেজি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২৫ টাকা। গতকাল খোলা বাজারে চাল চিনিগুঁড়া চাল বিক্রি হয়েছে কেজিতে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা। তাছাড়া অন্যান্য চালের দাম স্থিতিতে রয়েছে।

তবে কিছুটা ভাটা পড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা, দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে স্থিতিতে রয়েছে রসুন ও আদার দাম। গত বছরের তুলনায় আদার দাম এখনও দ্বিগুণ। বাজারে আদা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা, রসুন ২৫০ থেকে ২৬০ টাকা।

অন্যদিকে যোগান বাড়লেও ক্রেতার চাপ কমার ফলে কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী ব্রয়লার মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে আরো ১০ টাকা কমে গতকাল বাজারে ব্রয়লার বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি ২৪০ থেকে ২৫০ টাকা এবং দেশি ৫০০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হয়েছে।

তাছাড়া কয়েক সপ্তাহ ধরে বাড়তির পর স্থিতিতে রয়েছে ডিমের বাজার। গতকাল বাজারে লেয়ার (লাল) ডিম বিক্রি হয়েছে ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা আর হাঁসের ডিম ১৮৫ টাকা।

এদিকে, এক সপ্তাহের ব্যবধানে বেশ চড়া হয়ে উঠেছে সবজির বাজার। বাজারে টমেটো ও বরবটি বিক্রি হয়েছে ১০০ টাকার বেশি। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪০ থেকে ৫০ টাকা। তাছাড়া সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে ১৮০ থেকে ২০০ টাকা। আলু ৩৫ থেকে ৪০ টাকা, ঢেড়স ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বকসিরহাটের সবজি ব্যবসায়ী মো. রুবেল বলেন, ‘পশু বহনের জন্য চালকরা পরিবহন খরচ বাড়িয়েছে। যার ফলে বাজারে সবজি তেমন আসেনি। যোগান কম থাকাতেই একটু বাড়তি দিকে সকল ধরনের সবজি।’

অন্যদিকে সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধের কারণে সকল ধরনের মাছের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। আরো বাড়তে পারে বলে জানান মাছ ব্যবসায়ীরা।

গতকাল বাজারে লইট্যা ২৫০ টাকা, রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৩৭০ টাকা, চাষের কই ৪০০ থেকে ৫৫০ টাকা, রূপচান্দা ৪৫০ থেকে ৮০০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হয়েছে।

বক্সিরহাটের মাছ ব্যবসায়ী মো. রমজান বলেন, ‘বাজারে সকল ধরনের মাছের দাম প্রায় দ্বিগুণ। আরো দাম বাড়তে পারে। এখন অনেক মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করছেন না। ২৫০ টাকায় লইট্যা কিনে ২০০ টাকায় বিক্রি করতে হয়েছে।’

ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা নানা ইস্যুতে প্রতিনিয়তই বাড়াচ্ছে নিত্যপণ্যের দাম। এসব যেন দেখার কেউ নেই। বাজারে কোনো ধরনের মনিটরিং নেই।
বিক্রেতারা জানান, বাজারে পর্যাপ্ত পণ্যের যোগান রয়েছে। তবে অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা সিন্ডিকেট করে বাজারকে নিয়ন্ত্রণ করছে। এর ফলে বাড়ছে পণ্যেও দাম।

Ad image
ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় পাঁচলাইশে যুবককে গুলি!
ইউসিবির হাত ধরে নতুন প্রাণ পেল আগ্রাবাদ জাম্বুরী মাঠ
হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
সাউদার্ন ইউনিভার্সিটিতে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
২৭৬ কোটির ঋণখেলাপি, সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড
‘অন্যরা রাখে না, আমি কেন রাখব’, মূল্য তালিকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে ফল বিক্রেতা
পণ্য পরিবহনে ডলারে হিসাব কষতে চায় রেল
লোহাগাড়ায় চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
লোহাগাড়ায় হানিফের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের, গাড়ি রেখে পালালেন চালক

আর্কাইভ

আরও পড়ুন

প্রিন্টিং মেশিনের নামে ৪৬ কোটি টাকার চালান, এলো জাল সিগারেটের স্ট্যাম্প-প্রসাধনী!

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে ৮ লাখ টাকার নিষিদ্ধ ক্রিম

সংকটাপন্ন ব্যাংকে ৪৮১৩ কোটির এফডিআর! ঘুষ-কমিশন বাণিজ্যে কারা জড়িত, খুঁজছে বিপিসি

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, এনবিআরের নজরে ওয়েল গ্রুপ, জব্দ হচ্ছে আবদুস ছালামের ব্যাংক হিসাব

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?