মহানগর

সাংবাদিক হাবিবুর রহমান খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী কাল

আগামীকাল ২০ জুন (শনিবার) প্রবীণ সাংবাদিক ‘দৈনিক সেবক’র প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুর রহমান খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৫ সালের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন।
দুই যুগেরও অধিক সময় তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। পেশাগত জীবনে তিনি দৈনিক আজাদীর প্রথম বার্তা সম্পাদক, দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক, ইস্টার্ন এক্সামিনার’র বার্তা সম্পাদক, দৈনিক আজান’র সম্পাদক, ডেইলি ইউনিটির বার্তা সম্পাদক, সপ্তাহিক সমাজ’র সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও ডেইলি লাইফ, সাপ্তাহিক ইলাস্ট্রেটেড উইকলি অব বাংলাদেশ পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক হাবিবুর রহমান খান ৬০’র দশকের প্রথম দিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি তৃতীয় শ্রম আদালতের সদস্য ছিলেন।
১৯৩০ সালে চট্টগ্রামের পটিয়া থানার ওকন্যারা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে সাংবাদিক হাবিবুর রহমান খান জন্ম গ্রহণ করেন। বিজ্ঞপ্তি