এ মুহূর্তের সংবাদ

৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সুপ্রভাত ডেস্ক »

পুলিশের ডিআইজি পদমার্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

-advertise-

অবসরে পাঠানো চারজন হলেন- এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদেরকে অবসরে পাঠানো হলো।
তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।