এ মুহূর্তের সংবাদ

টেকনাফে পাহাড়ের পাদদেশ থেকে তিনজনের মরদেহ উদ্ধার

নিহতদের একজন রবি আলম | ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকাল ১০টার দিকে টেকনাফের বাহারছড়ার শীলখালী এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। তবে বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের জানান, আজ সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল।

নিহতদের মধ্যে একজন হুমায়ূন কাদেরের আত্মীয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।