সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ।
রবিবার (২৮ জুন) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনটির এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভায় নাজমুল হাসান মিঠুকে সভাপতি, ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী তারা আগামী দুই বছর পেশাজীবী পরিষদের নেতৃত্বে থাকবেন।
এর আগে নতুন নেতৃত্ব নির্বাচনে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটি সংগঠনটির অপরাপর সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের দুইজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।
এরপর রবিবার (২৮ জুন) রাতে আয়োজিত সভায় নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের দুইজনের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা তাতে ঐক্যমত পোষণ করেন। পরে সদস্যরা নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় নির্বাচন পরিচালনা কমিটি প্রধান সাবেক সভাপতি ফিরোজ আলম চৌধুরী রিপন, সদস্য লায়ন মো. ফারুক আহম্মেদ, মো. ওমর ফারুক, মো. ইলিয়াস সানি ও সার্জেন্ট মো. জহিরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন পেশায় নিয়োজিত সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তরা আগামী এক মাসের মধ্যে সদস্যদের মতামতের ভিত্তিতে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য নব নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। এ সময় নব নির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি ।






















































