সুপ্রভাত ডেস্ক >>
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে শিপইয়ার্ডে কাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
তবে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক এবিষয়ে এখনো কোনো তথ্য পাইনি বলে জানান।




















































