- সংগৃহীত ছবি।
সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. ইউনুস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল করিমের ছেলে মো. ইউনুস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি বিবেচনায় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”
উল্লেখ্য এদিন সকালে উপজেলার চরতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানি চরতি এলাকার পাহাড়ি পাদদেশ থেকে মো. হাসান (৩৫) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন নিহতের মামা সাইফুদ্দিন।








































