সুপ্রভাত ডেস্ক »
ভারত পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত সর্তক অবস্থায় রয়েছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিজয়নগরের নোযাবদী সীমান্তে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থায় ছিলেন।
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া ও কসবা উজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরার সঙ্গে। এসব সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাতে পুশইন করতে না পারে সেজন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছেন। টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন চেষ্টার খবরে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই পুশইন করতে দেওয়া হবে না।

















































