চন্দনাইশ প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে “অদম্য জুলাই” শীর্ষক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে র্যালিটি উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগিচার হাটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডি. এম. আসহাব উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষায় গণভোটে জনগণের প্রদত্ত রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই গণহত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি জিল্লুর রহমান, চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন, ছাত্রশিবির চন্দনাইশ শহর শাখার সভাপতি রাসেল উদ্দিন, শহীদ আলী হোসাইন শাখার সভাপতি একরামুল হাসান জিহান এবং চন্দনাইশ দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

















































