সুপ্রভাত ডেস্ক >>
গ্রাহকদের জন্য পরিচালিত ‘পেওনিয়ার টু উপায়’ ও ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের খুলনা অঞ্চলের বিজয়ীদের পুরস্কৃত করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান উপায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘পেওনিয়ার টু উপায়’ ক্যাম্পেইনে বিজয়ী খুলনার ইফতি হাসান হৃদয় (২৪) পেয়েছেন ১৫০ সিসির সুজুকি এফআই মোটরসাইকেল। আর ‘অ্যাড মানি’ ক্যাম্পেইনের বিজয়ী শেখ ফয়সাল (২৩) পেয়েছেন স্যামসাং এস২৬ আল্ট্রা স্মার্টফোন।
পুরস্কার বিতরণ উপলক্ষে খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী মোটরসাইকেল রোড শো আয়োজন করা হয়। রোড শোর মাধ্যমে উপায়ের বিভিন্ন সেবা ও চলমান ক্যাম্পেইন সম্পর্কে গ্রাহকদের সচেতন করা হয়।
পরে আয়োজিত অনুষ্ঠানে উপায়ের হেড অব প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি মামুন রেজা খান এবং খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আরমান আলী খানের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপায়ের হেড অফিসের সাজিদ চৌধুরী, এএসএম রাফাত রহিম চৌধুরী, কাজী মাহমুদুল হাসান এবং খুলনা টেরিটরি ম্যানেজার খালেদ হাসান শান্তসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপায় কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন সেবা ও ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।




















































