Uncategorized

উখিয়ায় ত্রাণের মালামাল উদ্ধার

সিএনজি অটোরিকশা জব্দ

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
উখিয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিএনজি অটোরিকশাসহ ত্রাণের মালামাল উদ্ধার করেছে গ্রামবাসী। পরে এসব মালামাল উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা।
স্থানীয় বজুরুজ মিয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারী ত্রাণ বোঝাই একটি সিএনজি অটোরিকশা তার চাষাবাদের জমিনে পড়ে। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় গ্রামবাসী এসে ত্রাণের মালামালসহ অটোরিকশাটি জব্দ করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, কন্টিনারসহ বিভিন্ন ধরনের মালামাল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোরশেদ জানান, এ ব্যাপারে একটি মামলা করা হবে। মামলায় সিএনজি চালক কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের মো. কালুর ছেলে মফিজ উদ্দিন ও ঈদগাঁও গ্রামের নুরুল হক নুরুকে আসামি করা হবে।