আগস্ট মাসে চট্টগ্রাম জেলায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ১১ টি ঘটনা লিপিবদ্ধ করেছে ভাওট্র্যাকার, যা সারাদেশের আগস্ট মাসের মোট ঘটনার প্রায় ৫%। এই সংখ্যা জুলাই মাসের চেয়ে ৩টি কম। চট্টগ্রাম জেলার মোট ঘটনাগুলোর প্রায় ৭২% প্রাণঘাতী সম্পর্কিত। বাকিগুলো শারীরিক নির্যাতন ও ধর্ষণ ছিলো।
[wpdatachart id=26]
কোন্ বয়সীরা বেশি সহিংসতার শিকার
আগস্ট মাসে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি সহিংসতার শিকার হয়েছে ২৬-৩৫ বছর (৫জন) বয়সী নারী ও শিশুরা ।
[wpdatachart id=27]
[wpdatatable id=48]
অপরাধীরা কোন্ বয়সী
আগস্ট মাসে চট্টগ্রাম জেলায় নারী-কন্যাশিশুর প্রতি সহিংসতায় মোট ১৬ জন জড়িত থাকার তথ্য প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এর মধ্যে ৫ জনের বয়স পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।
[wpdatachart id=28]
[wpdatatable id=50]
সহিংসতা সবচেয়ে বেশি কোন্ কোন্ উপজেলায়
[wpdatachart id=29]
[wpdatatable id=52]
চট্টগ্রাম জেলায় আগস্ট মাসে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বোয়ালখালী, চন্দনাইশ ও পটিয়াতে (২টি করে)। আনোয়ারা, চান্দগাঁও, পতেঙ্গা, সীতাকুণ্ড ও রাউজানে ১টি করে ঘটনা নথিভুক্ত হয়েছে ।
ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের অবস্থান
[wpdatachart id=30]
[wpdatatable id=54]
আগস্ট মাসে চট্টগ্রাম জেলায় সংঘটিত ১১টি অপরাধের মধ্যে ৪টি ঘটনায় মামলা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর ১টি ঘটনায় বলা হয়েছে “তদন্ত চলমান”১টি ঘটনায় কোনো তথ্য পাওয়া যায়নি এবং ৫টি ঘটনায় বলা হয়েছে আইনি পদক্ষেপ “প্রক্রিয়াধীন”।
















































