বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
শৈল-সৈকত ও দেশগ্রাম

চন্দনাইশে অস্বাস্থ্যকর বেকারি, বন্ধ করল প্রশাসন

চন্দনাইশ প্রতিনিধি >>

চট্টগ্রামের চন্দনাইশ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের দায়ে শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

---------

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসময় অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মাজেদা বেগম, পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।