নিজস্ব প্রতিনিধি, পটিয়া >>
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌরসভা কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রপোল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, “গুপ্ত বাহিনী ও নিষিদ্ধ সংগঠন মিলে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বর্তমান নানা সমস্যার জন্য বিএনপি সরকার দায়ী নয়। এসব সমস্যা বিগত সরকারের লুটপাটের ফল। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এ সময় খোরশেদ আলম দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পটিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিন ধরে নেই। তিনি দ্রুত নতুন কমিটি গঠনের জন্য এমপি এনামুল হক এনামের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দ্রপোল চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, “গুপ্ত বাহিনী ও নিষিদ্ধ সংগঠন মিলে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।” বর্তমান অর্থনৈতিক ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, “দেশে গ্যাস ও বিদ্যুতের যে সংকটের কথা প্রচার করা হচ্ছে, তা বিএনপি সরকারের তৈরি নয়; এটি দেশ থেকে লুটপাট করে পালিয়ে যাওয়া বিগত সরকারের সৃষ্টি। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতা-কর্মীরা একযোগে কাজ করছেন।”
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, এ কে এম জসিম উদ্দিন, মো. মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী ও হাজী আবুল বশর চৌধুরী।
সমাবেশে বক্তব্য প্রদানকালে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। তিনি অভিযোগ করে বলেন, “দক্ষিণ জেলা বিএনপি একটি অর্থব কমিটি। এদের অবহেলার কারণেই পটিয়ায় বিগত দুই বছর ধরে বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। গত জাতীয় সংসদ নির্বাচনেও তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে আমরা তৃণমূলে রাজনীতি করে যাচ্ছি।” এ সময় তিনি সংসদ সদস্য এনামুল হক এনামের কাছে দ্রুততম সময়ে পটিয়া বিএনপির নতুন কমিটি গঠন করে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে গতিশীল করার অনুরোধ জানান।
সমাবেশে আরও অংশগ্রহণ করেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ; জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী; জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ; জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন; বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেন, জাহেদুল হক; উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু; পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন; উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ; পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুর রহমান, সাবেক সদস্য সচিব আবদুল কাদের; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান; পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম; শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন; উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সদস্য সচিব হাফেজ মাওলানা ইব্রাহিম; উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম; পৌরসভা মহিলা দলের সভাপতি আয়শা আক্তার রিনা, সাধারণ সম্পাদক জয়নাব বেগম; জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।




















































