মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
মহানগর

ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের স্মরণসভা

ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে স্মরণসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ভোলার সমাজসেবক জহুর আহমেদ সওদাগর ও আব্দুস ছাত্তার স্মরণে এই শোকসভার আয়োজন করা হয়।
সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি লায়ন আতিকুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক শাহ আলম খান।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ.কে ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি লায়ন আবুল কাশেম এম.জে.এফ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এম জহিরুল আলম, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক, বাংলাদেশ মেরিন একাডেমির সিইও খালেদ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী নূরনবী, মোহাম্মদ ওমর ফারুক, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান সেলিম, নাবির আহমেদ লিটন, সোহেল তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি

---------