মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
মহানগর

পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তিন ছাত্রনেতা মুক্তির দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নগরীর তিন ছাত্রনেতা মহসিন কবির আপেল, আলিফ উদ্দিন রুবেল ও সামিয়াত আমিন জিসানের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বিকাল ৩টায় ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণক সড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজী মো. সিরাজ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন নগর ছাত্রদলের ছাত্রনেতা জিয়াউদ্দিন চৌধুরী জিয়া। বিশেষ অতিথি ছিলেন রিয়াজ উদ্দিন সাহেদ। বিজ্ঞপ্তি

---------