বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
মহানগর

নতুন প্রজন্মকে এমএ হান্নান সম্পর্কে জানতে হবে

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আ জ ম নাছির

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মহান মুক্তিযুদ্ধের সূচনায় কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে গতকাল সকালে মরহুমের চৈতন্যগলিস্থ কবরে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় নগর, থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এম এ হান্নান বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিষ্ঠায় তার সাহসী ভূমিকা যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন। এই মানুষটিই প্রতিরোধ যুদ্ধের কা-ারী ছিলেন। নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানতে হবে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ২৬ মার্চ দুপুরে কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের ভরাট কণ্ঠটি জাতিকে সশস্ত্র যুদ্ধে উদ্দীপ্ত করার ঐতিহাসিক মুহূর্ত। আমাদের দুর্ভাগ্য যে, তৎকালীন প্রথম জাতীয় সংসদের এই ঐতিহাসিক মুহূর্তকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেয়ায় বিএনপি ইতিহাস বিকৃত করে জিয়াকে স্বীধানতার ঘোষক বানাতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শিল্প বানিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার প্রমুখ। বিজ্ঞপ্তি