টপ নিউজ

উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক শপথ নেবেন মঙ্গলবার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম (ফাইল ছবি)

সুপ্রভাত ডেস্ক »

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নেবেন। বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করাবেন।

-advertise-

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। এরপর গত রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রোববার রাতে দেশে ফিরেছেন।