মহানগর

আওয়ামী লীগ নেতা শফিকুল হাসান আর নেই

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম নগর শাখার সাবেক সাংঠনিক সম্পাদক (১৯৭৮-৮২), নগর যুবলীগের সাধারণ সম্পাদক, নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য শফিকুল হাসান গতকাল গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

-advertise-

১৯৭৫ সালের পর চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলনে নিরলসভাবে কাজ করেছিলেন শফিকুল হাসান। পাশাপাশি প্রতিকূল অবস্থায় নগর ছাত্রলীগকে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।