মহানগর

আইআইইউসি ক্যাম্পাসের সড়ক সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন হবে

ড. আবু রেজা নদভী এমপি’র সাথে এলজিইডি প্রতিনিধি দলের সাক্ষাৎ

আইআইইউসি’র অভ্যন্তরীণ সড়ক সংস্কারের কাজ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। আগামী সপ্তাহেই পুরোদমে কাজ শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম সড়কের আইআইইউসি’র মেইন গেইট থেকে ক্যাম্পাস পর্যন্ত উন্নতমানের সড়ক করা হবে। ১০ অক্টোবর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সাথে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চট্টগ্রাম অঞ্চলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল দাপ্তরিক সাক্ষাৎকালে এ কথা জানান। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. আমিরুজ্জামান এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সীতাকুন্ড উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা। উল্লেখ্য বিওটি চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র ডিও লেটারে পরিপ্রেরিক্ষেতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি দল ১০ অক্টোবর সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আসেন। সাক্ষাতকালে আইআইইউসি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: মাছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ শফীউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি