মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
মহানগর

অগ্রণী ও সেন্ট্রাল লায়ন্স ক্লাবের খাদ্য বিতরণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী ও লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল এর যৌথ উদ্যোগে টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনমজুর, শ্রমিক ও ভাসমান দুই শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন ডাক্তার সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজেরার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপারসন লায়ন এস এম আব্দুল আজীজ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন কোহিনূর কামাল,লায়ন্স ক্লাব অগ্রণী’র প্রেসিডেন্ট লায়ন নেসার আহমদ, সেন্ট্রাল লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী, লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট এইচ এম হাকিম, সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রিমন, জোন ডিরেক্টর লিও ইসমাইল বিন আজিজ আলভী প্রমুখ। বিজ্ঞপ্তি

---------