এ মুহূর্তের সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুপ্রভাত ডেস্ক »

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

-advertise-

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গাজীপুরে হামলায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে।’
 
এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন জাহাঙ্গীর আলম। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের আইজিপি বাহারুল আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার সাজ্জাত আলী।
 
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। আহতরা বলেন, মোজাম্মেলের বাড়িতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।