এ মুহূর্তের সংবাদ

পতেঙ্গায় চোরাই কয়লা-কেরোসিন জব্দ

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও কেরোসিন জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানে চোরাচালানে ব্যবহৃত চারটি নৌযানও জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানার ১৪ নম্বর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন চারটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের চার টন কয়লা ও ৫২০ লিটার কেরোসিন উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোট জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের লে. কমান্ডার (মিডিয়া) সাব্বির আলম জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।