সুপ্রভাত বাংলাদেশ
এইচএসসিতে খারাপ ফল, তবে কি শেষ জীবনের স্বপ্ন?
পড়ায় অমনোযোগী, নাকি চোখে সমস্যা?
গোলাপ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
      • কর্ণফুলী
      • বোয়ালখালী
      • পটিয়া
      • আনোয়ারা
      • চন্দনাইশ
      • সাতকানিয়া
      • লোহাগাড়া
      • বাঁশখালী
      • মিরসরাই
      • সন্দ্বীপ
      • সীতাকুণ্ড
      • হাটহাজারী
      • রাউজান
      • রাঙ্গুনিয়া
      • ফটিকছড়ি
    • কক্সবাজার
      • কক্সবাজার সদর
      • রামু
      • ঈদগাঁও
      • চকরিয়া
      • পেকুয়া
      • মাতামুহুরী
      • কুতুবদিয়া
      • মহেশখালী
      • উখিয়া
      • টেকনাফ
    • রাঙ্গামাটি
      • রাঙ্গামাটি সদর
      • বাঘাইছড়ি
      • বরকল
      • বিলাইছড়ি
      • জুরাছড়ি
      • লংগদু
      • কাউখালী
      • কাপ্তাই
      • নানিয়ারচর
      • রাজস্থলী
    • বান্দরবান
      • বান্দরবান সদর
      • লামা
      • আলীকদম
      • থানচি
      • নাইক্ষ্যংছড়ি
      • রোয়াংছড়ি
      • রুমা
    • খাগড়াছড়ি
      • খাগড়াছড়ি সদর
      • দীঘিনালা
      • মহালছড়ি
      • মাটিরাঙ্গা
      • পানছড়ি
      • মানিকছড়ি
      • গুইমারা
      • লক্ষ্মীছড়ি
      • রামগড়
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
      • সম্পাদকীয়
      • বিশেষ সংখ্যা
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
  • English
ই-পেপার
সুপ্রভাত বাংলাদেশসুপ্রভাত বাংলাদেশ
  • বিজনেস
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • জাতীয়
  • রাজনীতি
  • অপরাধ-আদালত
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • আন্তর্জাতিক
  • মতামত
  • ফিচার
  • লাইফস্টাইল
  • ভিডিও
সার্চ
  • বিজনেস
    • চট্টগ্রাম বন্দর
    • কাস্টমস
    • এনবিআর
    • শিপিং
    • ব্যাংক-বীমা
    • শেয়ারবাজার
    • করপোরেট
    • শিল্পবাণিজ্য সংবাদ
    • বিনিয়োগ
    • জ্বালানি
    • এভিয়েশন
    • টেলিকম
    • উদ্যোক্তা
    • বিশ্ব অর্থনীতি
  • মহানগর
    • সিটি কর্পোরেশন
    • সিএমপি
    • জেলা প্রশাসন
    • বিদ্যুৎ
    • হাসপাতাল
    • রেলওয়ে
    • ওয়াসা
    • সিডিএ
    • আবহাওয়া
    • কারাগার
    • গণপরিবহন
    • বাজার
    • দুর্নীতি দমন কমিশন
    • সংগঠন সংবাদ
  • বৃহত্তর চট্টগ্রাম
    • চট্টগ্রাম জেলা
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • বান্দরবান
    • খাগড়াছড়ি
  • জাতীয়
    • সরকার
    • সংসদ
    • প্রশাসন
    • পরিবেশ-জলবায়ু
    • প্রতিরক্ষা
    • নির্বাচন
    • নারী
  • আন্তর্জাতিক
    • এশিয়া
    • আমেরিকা
    • ইউরোপ
    • আফ্রিকা
    • মধ্যপ্রাচ্য
    • ভারত
    • চীন
    • পাকিস্তান
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াতে ইসলামী
    • জাতীয় পার্টি
    • এনসিপি
    • হেফাজতে ইসলামী
    • যুবদল
    • যুবলীগ
    • ছাত্রদল
    • ছাত্রলীগ
    • ছাত্রশিবির
    • ছাত্রশক্তি
    • শ্রমিক দল
    • শ্রমিক লীগ
    • শ্রমিক ফেডারেশন
  • অপরাধ-আদালত
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • অন্য খেলা
  • ফিচার
    • জেন-জি
    • মতামত
    • শিল্প-সাহিত্য
    • এলাটিং বেলাটিং
    • বিনোদন-সংস্কৃতি
    • তথ্যপ্রযুক্তি
    • খাবারদাবার
    • লাইফস্টাইল
    • ভ্রমণ
    • চাকরি
  • শিক্ষা
    • ক্যাম্পাস
  • স্বাস্থ্য
  • ভিডিও
ফলো করুন
© 2025-2026 Suprobhat Bangladesh. All Rights Reserved.

সম্পাদকের বাছাই

এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
ভাসমান ইনটেক ঘুচাবে ওয়াসার পানির ঘাটতি

ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে হবে

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
শেয়ার

নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রাজনীতির ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী অনেক ঘটনার সূতিকাগার। সেই হতে মহানগর আওয়ামী লীগ গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠায় একটি উর্বর মঞ্চ। এ সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগ সমৃদ্ধ ও গর্বিত। সত্যিকার অর্থেই প্রকৃত রাজনীতির চর্চা হয় চট্টগ্রামে।

গতকাল মঙ্গলবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সংগঠিত ও সাংগঠনিকভাবে শৃঙ্খলাবদ্ধ হলে তার প্রভাব পড়ে চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, কক্সবাজার এবং পার্বত্য জেলাগুলোতে। তাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যত সংগঠিত হবে তার আলো ছড়িয়ে যাবে সবখানে। এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপলব্ধি ও অনুভব করেন বলেই আজকে কেন্দ্রীয় নেতৃত্বের কয়েকজনকে এখানে পাঠিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় যে কর্মকাণ্ড চলমান রয়েছে তাকে গতিশীল করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে। তা কতটুকু এবং কিভাবে চলমান রয়েছে বা থাকবে তা দেখভাল করার জন্য যাদের প্রতি দায়িত্ব অর্পিত হয়েছে তা যথাযথভাবে পালন করতে পারলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ অবশ্যই শক্তিশালী হবে। দলের মধ্যে নেতৃত্বের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে এবং নিজেকে আরো বড় পদে নিয়ে যাবার টান বা আকর্ষণ থাকবে। কিন্তু এক্ষেত্রে যাতে কোনো অবাঞ্চিত ঘটনার সূত্রপাত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

আগামীতে মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে যারা থাকবেন বা আসবেন তারা অবশ্যই দলকে অধিকতর সুসংগঠিত করবেন। দলের শৃঙ্খলা ভঙ্গ, অনিয়ম বা পক্ষপাতিত্ব নিয়ে যে অভিযোগগুলো এসেছে তা যথাযথ কিনা তা যাচাই-বাছাই করা হবে। সবচেয়ে বড় কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো ক্ষেত্রেই যাতে দলীয় কার্যক্রমে স্থবিরতা না আসে। সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমাদেরকে শুধু নেতা হওয়ার জন্য নয়, সংগঠনের অস্তিত্ব বজায় রাখতে নিজেদের সকল সামর্থ শক্তি উজার করে দিতে হবে। আমি কার ছেলে বা আমার পৈতৃক পরিচয় কি তা কখনো নেতৃত্বের মাপকাঠি হতে পারে না। আমাদের মধ্যে নানারকম তর্ক-বিতর্ক ও মতভিন্নতা থাকতেই পারে। কিন্তু এ নিয়ে চরিত্র হরণ বা কোন্দল কিছুতেই কাম্য হতে পারে না। বর্তমান কমিটি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে সাংগঠনিক শৃংঙ্খলা বজায় রেখেছে। তবে যারা সাংগঠনিক কার্যক্রম ও প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত নয় তারা পত্র-পত্রিকায় সমালোচনামুখর। আসলেই এরা প্রকৃত অর্থে সংগঠন স্বার্থে নয়, সুযোগসন্ধানী।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, যারা দলীয় মঞ্চে পদ-পদবি ধারী হয়ে কথা বলছেন তাদেরকে জেনে-শুনে-বুঝে কথা বলতে হবে। শুধু কিছু বলতে হবে বলেই প্রমাণপত্র ও যুক্তিহীনভাবে মুখরোচক বক্তৃতার খৈ ফুটিয়ে নিজেকে ফোকাস করাটা প্রকৃতপক্ষে নিজেকে প্রতিষ্ঠা করা এটা কোনক্ষেত্রে আদর্শিক দায়বদ্ধতা হতে পারে না। তিনি সুস্পষ্ট করে বলেন, সদস্য নবায়ন বা তথ্য ফরম বিলি-বণ্টনের ব্যাপারে যে কথাগুলো উঠেছে তার প্রকৃত জবাব হচ্ছে এগুলো বিতরণ করা হয়েছে থানা, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের মাধ্যমে, এককভাবে কাউকে দেওয়া হয়নি। কাদেরকে এই তথ্য ফরম কিভাবে ক’খানা দেওয়া হয়েছে তার পরিসংখ্যান দলীয় কার্যালয়ে আছে। ইউনিট সম্মেলন এবং যাবতীয় সাংগঠনিক কার্যক্রম কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়। এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে চলমান রেখেছি। আমরা শতাধিক ইউনিট সম্মেলন ইতোমধ্যে সম্পন্ন করেছি। দুএকটি ইউনিটের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তার জন্য দায়ী হলেন, মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই। সভার সিদ্ধান্তে মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড এবং ইউনিটকে আরো শক্তিশালী ও গতিশীল করতে ১৫ টি থানায় সাংগঠনিক টিম অনুমোদন করা হয়। আগামী ৩০ জুনের মধ্যে ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনে সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর সবুর, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, এম এ লতিফ এম.পি, বদিউল আলম, আব্দুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি

Ad image
এসপির ‘আওয়ামী কানেকশন’ কাণ্ডের পর বদলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাংগীর চার দিনের রিমান্ডে
রাঙ্গুনিয়ায় তিন অবৈধ ইটভাটার গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা করে নেয় খারাপরা: নুরুল আমিন
এসপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের দায় নেই: কমিশনার
দুই কোটি রাজস্ব ফাঁকির চেষ্টায় ধরা নিয়ালকো, কপারের নামে জাপানে পাঠাচ্ছিল স্ক্র্যাপ
‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার
দুই বছরে চট্টগ্রামের জন্য কী করেছেন মেয়র শাহাদাত?
চসিক নির্বাচনে লড়তে তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পেয়েছেন প্রশাসক শাহাদাত!
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তির আয়োজন/ ফেলে আসা স্মৃতির সাথে আজকের ভাবনা মিলিয়ে হবে এবারের উৎসব

আর্কাইভ

আরও পড়ুন

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ জনের বিচার শুরু হচ্ছে

‘আওয়ামী কানেকশন’ চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

জেলেদের চাল নিয়ে নয়ছয়- অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে নথি পাঠানোর নির্দেশ

চট্টগ্রামে এসপির আওয়ামী কানেকশন খতিয়ে দেখতে তদন্ত কমিটি, ফরেনসিকে দুই মোবাইল

সুপ্রভাত বাংলাদেশ
সুপ্রভাত বাংলাদেশ

সম্পাদক : রুশো মাহমুদ  |  প্রকাশক : মোহাম্মদ ওমর ফারুক

  • বিজনেস
  • বন্দর ও বাণিজ্য
  • মহানগর
  • বৃহত্তর চট্টগ্রাম
  • স্বদেশ
  • অপরাধ
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • খেলা
  • বিশ্ব
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • রাজনীতি
  • ইপেপার
  • বিশেষ সংখ্যা
  • নারী
  • বিজ্ঞাপন
  • সার্কুলেশন
  • নীতিমালা
  • যোগাযোগ
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: কর্ণফুলী টাওয়ার, ই-১, পঞ্চম তলা, ৬৩ এস এস খালেদ রোড, চট্টগ্রাম ৪০০০। ফোন: 02333363044-45   E-mail : [email protected]
স্বত্ব © ২০১০-২০২৬ সুপ্রভাত বাংলাদেশ
Site Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?